লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় থানার এক সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই)-এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে ওই থানার ৭০ জনেরও বেশি পুলিশকর্মী ও আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, গত রবিবার লাহোরের গাজিয়াবাদ থানার একটি ঘরে এই ঘটনা ঘটে। নির্যাতিতার বয়স প্রায় ২০ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর মানসিক সমস্যা রয়েছে। অভিযোগ, থানার এক এএসআই তাঁকে থানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন।

লাহোরের ডিআইজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্যাতিতা পুলিশ আধিকারিকদের সামনে থানার সেই নির্দিষ্ট ঘরটি শনাক্ত করেছেন, যেখানে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। পুলিশের দাবি, থানার ভিতরে কোনও ব্যক্তি বা অভিযুক্তকে আনার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। অথচ মহিলা পুলিশকর্মী উপস্থিত না থাকা সত্ত্বেও কীভাবে ওই তরুণীকে থানায় আনা হয়েছিল, তা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি।এই চরম দায়িত্বহীনতার কারণে পুরো থানার কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পাকিস্তানের দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং ২০০২ সালের পুলিশ অর্ডারের ১৫৫-সি ধারা (পুলিশ কর্মকর্তাদের অসদাচরণ) অনুযায়ী রুজু করা হয়েছে।

আরও পড়ুন: আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রবিবার দুপুরে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে এক প্রত্যক্ষদর্শী জানান, সাদা পোশাক পরা এক পুলিশকর্মী তাঁকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পরে রাতের দিকে তরুণী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে থানার অন্যান্য কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর