২০২২ সালের পর এই প্রথমবার পেনাল্টি মিস মেসির, হারল মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি: পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। ২০২২ সালের পর প্রথমবার ঘটল এই ঘটনা। আর্জেন্টাইন তারকার এই ব্যর্থতার কারণেই টানা জয়ের ছন্দে থাকা শার্লট এফসির কাছে হারল ইন্টার মিয়ামি। ৩-০ গোলে হার হয়েছে মায়ামি। শার্লট এফসির হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন ইদান তোক্লোমাতি।

ব্যাংক অব অ্যামেরিকা স্টেডিয়ামে শনিবার রাতে ৩২ মিনিটে মেসির সামনে গোল করার সুবর্ণ সুযোগ এলেও তা হাতছাড়া হয়ে যায়। আর্জেন্টাইন সুপারস্টার পেনাল্টি পান ভিএআরের সিদ্ধান্তে শার্লটের জিব্রিল দিয়ানির ফাউলের কারণে। প্যানেনকা শটে আত্মবিশ্বাসী মেসি গোলের চেষ্টা করলেও সেই গোল আটকে দেন শার্লট গোলকিপার ক্রিস্টিয়ান কাহলিনা দারুণ সেভে। ইদান তোক্লোমাতি ৩৪ মিনিটে শার্লটের কেরউইন ভার্গাসের ক্রস থেকে গোল করেন ।  খেলার দ্বিতীয়ার্ধে এই ফুটবলার আরও বেশি করে ফর্মে ফেরেন। ৪৭ মিনিটে কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।  ৮৪তম মিনিটে উইলফ্রিড জাহাকে ফাউল করলে পাওয়া পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

খেলার প্রথমে ইন্টার মায়ামি এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। শার্লট গোলরক্ষক ক্রিস্টিয়ান কাহলিনা ষষ্ঠ মিনিটে জর্দি আলবার নেওয়া পয়েন্ট ব্ল্যাঙ্ক শট ঠেকান। এরপর ৩২ মিনিটে পাওয়া পেনাল্টির আগে পর্যন্ত মায়ামি চাপ প্রয়োগ করতে থাকে।  শার্লট গোলরক্ষক স্পটকিকে মেসির পানেনকা শট নেওয়ার সিদ্ধান্ত পড়ে ফেলেছিলেন। তাই মেসির করা গোলের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।  এ নিয়ে টানা নবম ম্যাচে জয় পেল শার্লট, যা এমএলএস রেকর্ডের সমান। অন্যদিকে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ লাইনের ঠিক ওপরে রইল মায়ামি।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের