ফুটবল রাজপুত্রকে গার্ড অফ অনার দিয়ে বরণ করল পিএসজি

যদিও মেসিকে যেভাবে সংবর্ধনা জানানো হয়েছে তাতে খুশি নয় তাঁর ভক্তরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দিয়েগো মারাদোনার পরে তাঁর হাত ধরেই ৩৮ বছর বাদে ফের বিশ্বকাপ পেয়েছে আর্জেন্টিনা। গোটা প্রতিযোগিতায় নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন গোটা দুনিয়াকে। দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার পরে বেশ কয়েকদিন বিশ্রাম নিয়ে অবশেষে ক্লাব ফুটবলে ফিরলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আর প্যারিসের ক্লাবে ফিরেই পেলেন অনন্য সম্মান। ক্লাবে ঢোকা থেকে শুরু করে অনুশীলনে নামার সময় গার্ড অফ অনার পেলেন এলএম টেন। যদিও মেসিকে যেভাবে সংবর্ধনা জানানো হয়েছে তাতে খুশি নয় তাঁর ভক্তরা। তাঁদের মতে, ‘সংবর্ধনা আরও রাজকীয় হওয়া উচিত ছিল।’

বিশ্বকাপ জিতে দেশের রাজধানী বুয়েনস আয়ার্সে ফেরার পরেই রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন মেসি ও তাঁর সতীর্থরা। ওই রাজকীয় সংবর্ধনা শেষে ছুটি কাটাতে নিজের জন্মের শহর রোজারিওতে চলে যান এলএম। সেখানেই বড়দিন ও বর্ষ বরণ উদযাপন করেন। মঙ্গলবার ছুটি কাটিয়ে ব্যক্তিগত বিমানে রোজারিও থেকে ক্লাবের সঙ্গে যোগ দিতে প্যারিসে পৌঁছন ৩৫ বছর বয়সী ফুটবল মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, গায়ে কালো টি–শার্ট, প্যান্ট তার ওপরে চাপানো ধূসর জ্যাকেট ও সাদা কেডস পায়ে কালো গাড়ি থেকে নেমে ছোট ছোট পায়ে এগিয়ে চলছেন লিওনেল মেসি। হাতে তিনটি ছোট ব্যাগ। গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে আসতেই ঝলসাতে লাগল একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ। দু’ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ক্লাবের কর্মকর্তা থেকে সমর্থকরা স্বাগত জানাচ্ছেন ফুটবলের রাজপুত্রকে। যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁদের সঙ্গে হাসিমুখে হাতও মেলালেন ‘এলএম টেন।’

অন্য এক ভিডিওতে দেখা গেছে, অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অফ অনার দিয়ে বরণ করে নিচ্ছেন সতীর্থরা। ক্লাবের পক্ষ থেকে ফুটবলের মহাতারকার হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারকও। বন্ধে নেইমারের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলছেন মেসি।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর