হ্যাটট্রিক মেসির, মৌসুমের শেষে দুর্দান্ত জয় ইন্টার মিয়ামির

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিয়মিত মৌসুমের শেষ দিনে ইন্টার মিয়ামির শেষ ম্যাচে অন্যবদ্য খেলা খেললেন লিওনেল মেসি। করলেন হ্যাটট্রিক। এই খেলা ইস্টার্ন কনফারেন্সে তাঁর দলকে তৃতীয় স্থান অর্জনে সাহায্য করেছে। আর্জেন্টাইন তারকা জিওডিস পার্কে ন্যাশভিলের বিপক্ষে ৩টি গোল ও এক অ্যাসিস্ট করেছেন। মেসির এই  হ্যাটট্রিক ইন্টার মায়ামি ন্যাশভিলকে ৫-২ গোলে হারিয়েছে।

মায়ামির দাপটে মেসি তার দ্বিতীয় এমএলএস হ্যাটট্রিক করেন, যার মধ্যে ছিল দুটি গোলাজো এবং মৌসুমের প্রথম পেনাল্টি রূপান্তর। আটবারের ব্যালন ডি’অর জয়ী নিয়মিত মৌসুমের শেষ দিনে সর্বোচ্চ ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছেন। যা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বোয়াঙ্গার চেয়ে দুটি গোলে এগিয়ে। মেসি শেষ হ্যাটট্রিক করেছিলেন গত বছরের ১৯ অক্টোবরে। চলতি বছরেও একই দিনে (১৯ অক্টোবর) তিনি পূর্ণ করেছেন তাঁর ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক। এমএলএসে এবার সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন মেসি। এমএলএসের এক মৌসুমে মোট ৪৮ গোল করে মেসি দ্বিতীয় ও ৪৯ গোলে করে শীর্ষে রয়েছেন কার্লোস ভেলা।

রবিবার খেলা শুরুর ৩৪ মিনিটে আর্জেন্টাইন তারকা গ্রেট বক্সের বাইরে থেকে এক অসাধারণ স্ট্রাইক, জর্ডি আলবার কাছ থেকে একটি পাস সংগ্রহ করে গোল দিয়ে মিয়ামিকে এগিয়ে দেন। ৬৩তম মিনিটে তার প্রথম পেনাল্টি কনভার্সন ইন্টারকে সমতা এনে দেয়। ৬৭ মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান ৩-২ করেন বাল্টাসার রদ্রিগেজ। ৮১তম মিনিটে মেসি হ্যাটট্রিক করেন। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমের প্রথম মিনিটে মেসি প্রায় আরেকটি গোল করেন, যখন তিনি গোলরক্ষক উইলিসের দিকে জোরে বল ছুঁড়ে দেন। চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় হয়েছে মায়ামি। ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে এসেছে তারা। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাতি এবং ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেফিলাডেলফিয়া ইউনিয়ন।

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের