চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি দলে ফিরলেন লিটন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চোট কাটিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরলেন অন্যতম সেরা ব্যাটার। শুধু ফিরলেনই না, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে টাইগারদের নেতৃত্বও করবেন। লিটন ফিরলেও দলে জায়গা হয়নি এশিয়া কাপে খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের।

তিনটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন ক্যারিবীয়রা।। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচেই সিরিজের ফয়সালা হবে। আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। ২৯ ও ৩১ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ। এদিন শেষ একদিনের ম্যাচ চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুবাইতে নেটে ব্যাট করার সময় পাঁজরে টান পড়েছিল অধিনায়ক লিটনের। ভারত ও পাকিস্তানের বিপক্ষে অধিনায়ককে ছাড়া খেলতে নেমে হেরে বিদায় নেয় বাংলাদেশ। চোটের কারণে আফগানদের বিপক্ষে পরের সিরিজেও ছিলেন না তিনি। যদিও ওই সিরিজ জিতেছিল টাইগাররা। অবশেষে পুরোপুরি ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরলেন নিয়মিত অধিনায়ক।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

 

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?