আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিটিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন ২২ বছর বয়সী জার্মান ফুটবলার

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। ব্রিটিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন তরুণ জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্ট‍ৎস। ২২ বছর বয়সী ফুটবলারকে ১১ কোটি ৬০ লক্ষ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১,৩৫৫ কোটি) খরচ করে কিনছে লিভারপুল। শুরুতে ১০ কোটি পাউন্ড দেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাকি ১ কোটি ৬০ লাখ পাউন্ড দেওয়া হবে ‘অ্যাড-অনস’ হিসেবে। অর্থাৎ কিছু শর্ত পূরণের ভিত্তিতে। লিভারপুলের ইতিহাসে এত দিন সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ২০১৮ সালে সাউদাম্পটন থেকে তাঁকে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে কিনেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সেই রেকর্ডটি ভাঙলেন ভির্টৎস। গতকাল শুক্রবারই লিভারপুলের সঙ্গ সইসাবুদ সেরে ফেলেছেন ২২ বছরের ফুটবলার। প্রথমে শোনা যাচ্ছিল বেয়ার লেভারকুসেন ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন ভির্ট‍ৎস। পরে মত বদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে নাম লেখানোর সিদ্ধান্ত নেন।

মাত্র ১৭ বছর বয়সে লেভারকুসেনের হয়ে পেশাদার ফুটবলার হিসাবে যাত্রা শুরু করেছিলেন ভির্ট‍ৎস।  ১৯৭ ম্যাচে গোল করেছেন ৫৭টি। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতে গড়েন ইতিহাস। ২০২১ সালে জার্মান জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে। জার্মান জাতীয় দলের হয়ে ভির্টৎস ৩১ ম্যাচ খেলে ৭টি গোল করেছেন। সাধারণত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও ইনভার্টেড উইঙ্গার হিসেবে দারুণ কার্যকর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, লেভারকুসেনে কোচ জাবি আলোনসোর অন্যতম পছন্দের খেলোয়াড় ছিলেন ভির্ট‍ৎস। ফলে জার্মান ছেড়ে ইউরোপে তিনি পাড়ি জমাতে পারেন বল শোনা যাচ্ছিল। যদিও তা হচ্ছে না। রেকর্ড দামে তরুণ মিডফিল্ডারক কিনছে লিভারপুল। ভির্টৎসের জন্য লিভারপুলের খরচ হবে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড। এর মধ্যে ১০ কোটি পাউন্ড তিনি পাবেন খেলার জন্য। বাকি ১ কোটি ৬০ লাখ দেওয়া হবে ‘অ্যাড–অনস’ অর্থাৎ কিছু শর্তপূরণের ভিত্তিতে। ২০২৩ সালে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছিল চেলসি। তাছাড়া ব্রাইটনের মিডফিল্ডার ময়জেস কাইসেদোকে ১১ কোটি ৫০ লাখ পাউন্ডে নিয়েছে। ভির্টৎসের দলবদলের ফি শেষ পর্যন্ত ব্রিটিশ রেকর্ড ভাঙবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

‘ওর শরীরে যেন AI চিপ বসানো আছে’, বৈভবের খেলায় মুগ্ধ পাক ক্রিকেট বিশেষজ্ঞ

বিতর্কিত ম্যাচে দুইবার লাইন অতিক্রম করায়, রঘুবংশীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা BCCI-এর

রিঙ্কুর ব্যাটিং দেখে বিশেষ একজনকে স্মরণ বাগদত্তার, ভাসলেন আবেগে

IPL চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তা লঙ্ঘন! সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগে গ্রেফতার ২

ইতিহাস গড়লেন রিঙ্কু, ভাঙলেন ধোনির ১৫ বছরের পুরনো IPL রেকর্ড

IPL 2026: মরশুমের প্রথম সুপার ওভারে জয় কেকেআরের, টানা পঞ্চম হার ঋষভের লখনউয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ