লিডসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওয়ায় খুশি লিভারপুল কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমটা লিভারপুলের জন্য খুব একটা ভালো গেল না। প্রতিটি ট্রফি জয়ের দরজা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে য়ুর্গেন ক্লপের দলের কাছে। তবুও যেন কিছুটা হলেও শান্তি পেয়েছেন ক্লপ। তার কারণ হচ্ছে একটাই। গত সোমবার রাতে লিভারপুল মাঠে নেমেছিল লিডসের বিরুদ্ধে। প্রতিপক্ষের ঘরের মাঠে আয়োজিত সেই ম্যাচে সালাহরা জয় পান ৬-১ গোলের ব্যবধানে। যা দেখে কিছুটা স্বস্তি পেলেন লিভারপুলের হেডস্যার।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে মোট ৮টি ম্যাচ হাতে রয়েছে লিভারপুলের। সেই আটটি ম্যাচে জিতেই যদি লিভারপুল ইপিএল-এর শেষ চারে তাদের জায়গা পাকা করে নিতে পারে তাহলে সবচেয়ে খুশি হবেন ক্লপ। কেননা এই কাজটা যে অত্যন্ত কঠিন একটা কাজ তা কিন্তু মেনে নিলেন লিভারপুলের বর্তমান হ্যাডস্যার।

তবে আগামীতে কি হয় সে তো সময় বলবে। তাই লিডসের বিপক্ষে বড় ব্যবধানে জয়টাকেই নিয়ে আনন্দে মেতে থাকলেন।

তাঁর মতে, লিডসের বিপক্ষে আমার দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করে বড় ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ে আমি দারুণ খুশি এবং আনন্দিত। আমি জানি ম্যাচে বেশ কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেগুলির কথা মাথায় রেখেই বলছি, এই ম্যাচ থেকেই আবার আমরা অসাধারণ গোলও করেছি। সব মিলিয়েই বলছি এই ম্যাচে খেলোয়াড়দের খেলা এবং বড় ব্যবধানে জয় আমাকে সত্যিই খুব আনন্দ দান করেছে। আমি মনে করি এটাই চলতি মরশুমে আমাদের দলের এক কথায় সেরা পারফরম্যান্স।

লিভারপুলের অবশ্য এটিই প্রথম বড় ব্যবধানে জয় পাওয়া নয়। এর আগে লিগের একদম প্রথম দিকের ম্যাচে বোর্নামাউথকে ৯-০ গোলের ব্যবধানে হারিয়েছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগেও রেঞ্জার্সকে ৭-১ গোলে এবং ম্যান ইউকে ৭-০ হারায় লিভারপুল।

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির