ঘরের মাঠে গুজরাতকে হারানোর লক্ষ্য়ে নামছে লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ফের ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে লখনউ সুপার কিংস। এদিন গুজরাতের বিরুদ্ধে লখনউ যদি জেতে, তবে সেটাই হবে প্রথম জয়। ইতিমধ্যে তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জিতে চার পয়েন্ট পেয়েছে লখনউ। অন্যদিকে গুজরাত টাইটান্স চারটি ম্যাচ খেলে দুটি ম্যাচে জিতে চার পয়েন্ট পেয়েছে। এদিনের ম্যাচে যে জিতবে, সেই দলই পয়েন্ট তালিকায় এগিয়ে যাবে।

এবারের আইপিএলে গত দুটি ম্যাচে দুর্ধর্ষ ফর্মে রয়েছে ময়াঙ্ক যাদব। ময়াঙ্ক যাদবের বল সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পঞ্জাব কিংসের ব্যাটসম্যানদের। এদিনের ম্যাচেও কি ময়াঙ্ক নিজের ফর্ম বজায় রাখতে পারবে এখন সেটাই দেখার। ম্যাচ শুরুর আগে ময়াঙ্ক জানিয়েছেন, গুজরাত টাইটান্সদের বিরুদ্ধে লখনউকে জেতানোই তাঁর লক্ষ্য। গত তিন ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ারের কম্বিনেশন বদল করেছে লখনউ সুপার জায়েন্টস। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কে এল রাহুলের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছিল নবীন উল হককে। রবিবারের ম্যাচেও কি একই কম্বিনেশন রাখা হবে, এখন সেটাই দেখার।

অন্যদিকে গুজরাত টাইটান্সের হয়ে ডেভিড মিলার খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। ডেভিড মিলারের পরিবর্তে এদিন কেন উইলিয়ামসনের খেলার সম্ভাবনা বেশি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে কেন উইলিয়ামসন ২২ বলে ২৬ রান করেছিল। ডেভিড মিলার না খেললে উইলিয়ামসন রবিবারের ম্যাচে খেলতে পারে বলে মনে করা হচ্ছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর