দাম বাড়ছে আইপিএলের টিকিটের, বিরাটদের মাঠে দেখতে গেলেই পকেটে এবার ছ্যাঁকা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল বর্তমান সময়ে গোটা ভারতের জন্য এক উৎসবে পরিণত হয়েছে। বছরে মাত্র দু’মাস চলে আইপিএল। এই সময় খেলার মাঠে ভিড় জামান ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলি,রোহিত শর্মা বা রিংকু সিংদের মারমুখী ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের টিকিটের দাম এমনিতেই বেশ বেশি। তা সত্ত্বেও মাঠে যা ভিড় হয় তা দেখার মতো। তবে আগামী বছর থেকে আইপিএল দেখতে হলে গাঁটের কড়ি আরও বেশ কিছুটা খসাতে হবে। বুধবার জিএসটির যে নতুন পরিকাঠামোর কথা ঘোষণা করা হয়েছে সেখানেই আইপিএলের টিকিটের দাম বাড়ছে বলে জানানো হয়েছে।

আগে আইপিএলের টিকিট কিনতে গেলে ২৮ শতাংশ জিএসটি দিতে হত। এবার থেকে জিএসটি দিতে হবে ৪০ শতাংশ করে। অর্থাৎ জিএসটির সর্বোচ্চ ধাপে আইপিএলের টিকিটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আইপিএল সাধারণ মানুষের জন্য এক ধরনের বিনোদন। এর জন্য মানুষ বহু টাকা ব্যয় করেন। তাই যদি বিনোদন উপভোগ করতে হয় তাহলে করও বেশি দিতে হবে।

যেমন এতদিন যদি আইপিএলের কোনও টিকিটের দাম ১ হাজার টাকা হয় তাহলে আগে ২৮ শতাংশ জিএসটি দিয়ে দিতে হত১২৮০ টাকা। এবার সেটাই করা হল ৪০ শতাংশ। অর্থাৎ ১২৮০ টাকা দিয়ে যে টিকিট কাটতেন সেটাই এবার কাটতে হবে ১৪০০ টাকায়। ৬৪০ টাকা টিকিটের দাম বেড়ে হয়েছে ৭০০ টাকা, ২০০০ টাকার টিকিটের দাম বেড়ে হয়েছে ২৮০০ টাকা। তারপরে আবার রয়েছে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং খরচ। ফলে আইপিএলের টিকিট কাটার জন্য পকেটে হাত দিলেই ছ্যাঁকা লাগবে।

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কার, রেসিং কারের ওপর ৪০ শতাংশ জিএসটি দিতে হবে। সিগারেট, চুরুট , তামাকেও ৪০ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে। এই টিকিটের দাম শুধুমাত্র আইপিএলের ক্ষেত্রেই কিন্তু বাড়ছে, অন্যান্য সাধারণ ক্রিকেট ম্যাচের টিকিটের দাম ১৮% জিএসটিতেই কাটা যাবে।

সিনেমার টিকিটের দামের সঙ্গে আগে দিতে হতো ১২ শতাংশ কর। এখন দিতে হবে ৫ শতাংশ। তবে ১০০ টাকা বা তার নিচের টিকিটের দামের ক্ষেত্রে এই কর প্রযোজ্য হবে। ১০০ টাকার ওপরে টিকিটের দাম হলেই ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী