হ্যাটট্রিক হল না সাবালেঙ্কার, অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বোধহয় বলে ‘তীরে এসে তরী ডোবা’। অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিকের হাতছানি ছিল অ্যারিনা সাবালেঙ্কার। কিন্তু স্বপ্নপূরণ হল না বেলারুশ কন্যার। শনিবার (২৫ জানুয়ারি) ফাইনালে ২ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ের শেষে প্রতিযোগিতার ১৯তম বাছাই মার্কিন খেলোয়াড় ম্যাডিসন কিজের কাছে হার মানতে হল তাঁকে। খেলার ফল ৬-৩, ২-৬, ৭-৫। পেশাদার টেনিসে নাম লেখানোর ১৪ বছর বাদে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কিজ।

মেলবোর্ন পার্কের রড লেভার এরিনায় এ দিন প্রথম থেকেই খানিকটা নড়বড়ে দেখিয়েছে বেলারুশের টেনিস সুন্দরী তথা প্রতিযোগিতার শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে। উল্টোদিকে সেমিফাইনালে ইগা সিয়নটেককে হারিয়ে ফাইনালে পৌঁছনো কিজকে অনেকটাই আত্মবিশ্বাসী দেখিয়েছিল। একাধিপত্য দেখিয়েই ৬-৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেন ২৯ বছর বয়সী মার্কিন খেলোয়াড়। প্রথম সেট হারার পরেই দ্বিতীয় সেটে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান গত দুই বারের অস্ট্রেলিয়ান ওপেনের রানি। দ্বিতীয় সেটে কিজকে ৬-২ গেমে গুঁড়িয়ে দিয়ে ফের হ্যাটট্রিকের স্বপ্নে রং চড়ান সাবালেঙ্কা।

ফলে রোমাঞ্চকর হয়ে দাঁড়ায় তৃতীয় সেট। সমানেই টক্কর দিয়েছিলেন দুই প্রতিযোগী। কিন্তু আসল সময় একাধিক ভুল করে বসলেন বেলারুশের টেনিস সুন্দরী। তৃতীয় সেট ৫-৫ হওয়ার পর নিজের সার্ভিস ধরে রেখে ৬-৫ ব্যবধানে এগিয়ে যান কিজ। এর পর সার্ভিস পান সাবালেঙ্কা। কিন্তু সেই গেমের প্রথম দু’টি সার্ভিস ঠিকঠাক হল না। ফলে চাপে পড়ে যান তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিকিন। শেষ পর্যন্ত আনফোর্সড এররের খেসারত দিয়ে ট্রফি জয়ের হ্যাটট্রিক হাতছাড়া করেন। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে দীর্ঘদিনের অধরা স্বপ্নপূরণ করলেন কিজ।

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?