‘ম্যায় বিহার সে হুঁ’, আমিরশাহির খেলোয়াড়দের স্লেজিং সামলানো নিয়ে বললেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইতে শুক্রবার (১২ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী। ৯৫ বলে তাঁর ১৭১ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে সহজ জয় পেয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ভারতের ছোটরা তুলেছিল ৬ উইকেটে ৪৩৩ রান। জবাবে আমিরশাহির ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৯৯ রানে। ২৩৪ রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করে।

এদিন শতরান করার পথে ৫টি চার এবং ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন বৈভব। শতরান পূর্ণ করার পর আরও আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে তাঁকে। ৯টি চার এবং ১৪টি ছক্কার সাহায্যে ১৭১ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। কিন্তু মাঠে রুদ্রমূর্তিতে ব্যাটিং করার সময়ে সংযুক্ত আরব আমিরশাহির খেলোয়াড়দের স্লেজিংয়ের মুখে পড়তে হয়েছিল বৈভবকে। কি ঘটেছিল?

তখন ৯০-এর ঘরে ছিলেন বৈভব। ম্যাচের ৩২তম ওভারে আমিরশাহির বাঁ-হাতি স্পিনার উদদীশ সুরি বল করতে আসেন। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে থাকা সালেহ আমিন সূর্যবংশীর আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা চালান। একের পর এক উত্তেজক কথাবার্তা বলতে থাকেন। কিন্তু ১৪ বছর বয়সী বৈভবকে উত্তেজিত করতে পারেননি। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে ওই স্লেজিংয়ের কথোপকথন। সতীর্থদের উদ্দেশে আমিরশাহির উইকেটরক্ষক আমিনকে বলতে শোনা যায়, ‘চলো ভাইয়েরা।  ৯০-এর অভিশাপ। ৯০-এর অভিশাপ।’ এক পর্যায়ে মুখ খোলেন বৈভব। আমিরশাহির উইকেটরক্ষকের উদ্দেশে পাল্টা বলেন, ‘তেরি সাথ সেলফি লু’। ম্যাচ শেষে আমিরশাহির খেলোয়াড়দের স্লেজিংয়ের বিষয়ে জানতে চাইলে খানিকটা হেসে ঠান্ডা মাথায় বৈভব বলেন, ‘আমি বিহারের ছেলে। পিছনে কে কি বলল, তা ধর্তব্যের মধ্যে আনি না। পিছনের কথা আমার খেলার ক্ষেত্রে কোনও প্রভাব বিস্তার  করে না।’

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

বিদায় বন্ধু! কর্মজীবনের শেষ দিনে আট বছরের সঙ্গী বাসকে ভালবাসার চুম্বন চালকের

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন