দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছাদ ঢাকা স্টেডিয়ামে রিয়ালের হাতে ধরাশয়ী সিটি কামব্যাক গুয়ার্দিওলা

নিজস্ব প্রতিনিধি:  ছাদ ঢাকা স্টেডিয়ামের ভেতরে পঁচাত্তর হাজারের বেশি দর্শকের গর্জন। সবুজ ঘাসের ওপর দাপুটে ফুটবলে ম্যানচেস্টার সিটিকে রীতিমতো ‘প্রেসার কুকারের ’ মতো আটকে রেখেছিল রিয়াল মাদ্রিদ। বেলিংহ্যাম নেই, এমবাপে নেই, রদ্রিগোও নেই। তিন তারকা চোটের কারণে ছিটকে।

বার্নাবেউতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তাই রিয়াল মাদ্রিদকে অনেকটাই দুর্বল ভেবেছিলেন বিশেষজ্ঞরা। আর রিয়ালের হয়ে এই দাপটে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ফেদে ভালভের্দে। উরুগুয়ান মিডফিল্ডারের প্রথমার্ধের হ্যাটট্রিকে ৩-০ স্কোরলাইনে এগিয়ে রইল রিয়াল। দ্বিতীয় লেগে পেপ গুয়ার্দিওলার দলের সামনে পাহাড়সমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাদ্রিদে ম্যাচের শুরু থেকে বল দখলে সিটি কিছুটা এগিয়ে থাকলেও অনেকটা আচমকাই ২০তম মিনিট থেকে খেলা হয়ে ওঠে রিয়ালময়। থিবো কোর্তোয়া লম্বা করে বল বাড়ালে সিটির সীমানায় পেয়ে যান ভালভের্দে। সেখান থেকেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে হারের মধুর প্রতিশোধ নিলো পিএসজি

যদিও শুরুটা খারাপ করেনি সিটিও জেরেমি ডকু বাঁ-দিক থেকে বারবার চাপ তৈরি করছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের উপর। যদিও পরপর দুই গোলে উজ্জীবিত হয়ে ওঠে পুরো রিয়াল, সিটি হয়ে পড়ে হতাশ। প্রতি মিনিটেই আরেকটি গোল হওয়ার মতো পরিস্থিতি। সেই গোলটি আসে ৪২তম মিনিটে, প্রথম দুটির চেয়ে আরও তীক্ষ্ণ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি রিয়াল। তবে ৫৬ মিনিটের মাথায় গোয়ালের যুযোগ নষ্ট করে রিয়াল। ফলে খেলার ফল একই থেকে যায়। গোটা ম্যাচে হালান্ড কার্যত অদৃশ্য। তাঁকে কোনও অর্ধেই খুঁজে পাওয়া যায়নি। তবে রিয়াল সমর্থকরা এই জয়ে যথেষ্টই খুশি।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ