মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোল ম্যাচের জার্সি নিলামে উঠছে

আগামী ২০ এপ্রিল অনলাইন নিলাম শুরু হচ্ছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের সেই ঘটনার কথা আজ ইতিহাস। ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করে দলকে শুধু জেতাননি, বিশ্বকাপও ঘরে এনেছিলেন। ফুটবলের ঈশ্বর মারাদোনার ওই কীর্তি পরবর্তীকালে ‘হ্যান্ড অব গড’ হিসেবে পরিচিতি পেয়েছিল ফুটবল ভক্ত আর সমর্থকদের কাছে। এবার ‘ হ্যান্ড অব গড’ খ্যাত ম্যাচে যে জার্সি গায়ে নেমেছিলেন মারাদোনা, সেই জার্সি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল অনলাইন নিলাম শুরু হচ্ছে। বুধবার নিলামকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফুটবলের ঈশ্বরের বিখ্যাত জার্সিটি বিক্রি করে অন্তত ৪ মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৩৯ কোটি ৭৩ লক্ষ টাকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মর্যাদার ম্যাচে জোড়া গোল করেছিলেন মারাদোনা। দুটি গোলই বিখ্যাত। তার মধ্যে একটি গোল ফিফার বিচারে ‘গোল অফ সেঞ্চুরি’র মর্যাদা পেয়েছে। নিজের পায়ের জাদুতে ইংল্যান্ডের সব খেলোয়াড়কে অনায়াসে পরাস্ত করে জালে বল গলিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু দ্বিতীয় গোলটি অর্থা‍ৎ ‘হ্যান্ড অব গড’ গোলটি আজও বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওই কলঙ্কিত ঘটনার জন্য এখনও বহু ফুটবল প্রেমী ফুটবলের ঈশ্বরকে ক্ষমা করতে পারেননি। বিশেষ করে ব্রিটিশ সমর্থকরা। দ্বিতীয় গোলটি আর্জেন্টাইন সুপারস্টার দিয়াগো ইংল্যান্ডের সকল ফুটবলারকে কাটিয়ে জালে জড়িয়ে দিয়েছিলেন। ২০০২ সালে যেটি ফিফার ভোটে গোল অব সেঞ্চুরির মর্যাদা পায়।

যে জার্সি পরে ইতিহাস ও কলঙ্কের অধ্যায়ের সঙ্গে নিজের নাম লিখিয়েছিলেন মারাদোনা, সেই জার্সিটি অবশ্য তাঁর পরিবার কিংবা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে ছিল না। জার্সিটি রয়েছে ম্যানচেস্টারে ইংল্যান্ডের জাতীয় ফুটবল জাদুঘরে। আর জার্সিটির মালিক ব্রিটিশ ফুটবলার স্টিভ হজ। কেননা, ম্যাচের পরে হজের সঙ্গে জার্সি বদল করেছিলেন মারাদোনা।

 

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা