নির্বাচকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা জাহানারার পাশে মাশরাফি, চাইলেন নিরপেক্ষ তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লম্পট হিসাবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা তথা মহিলা দলের প্রাক্তন জাতীয় নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছেন প্রাক্তন টাইগ্রেস অধিনায়ক জাহানারা আলম। জাতীয় দলে খেলাকালীন তাঁকে মঞ্জুরুল যৌনসঙ্গমের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন জাহানারা। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন বারাবর দুঃশ্চরিত্র ও লম্পট বলে পরিচিত মঞ্জুরুল। জলঘোলা হতেই মুখ বাঁচাতে জাহানারার অভিযোগ নিয়ে তদন্তের কথা ঘোষণা করেছেন আর এক লম্পট তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ইউনূস সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মঞ্জুরুলের বিরুদ্ধে ওই তদন্ত কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। যদিও জাহানারার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার (৭ নভেম্বর) সমাজমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।’ তদন্ত যাতে কোনও ভাবে প্রভাবিত না হয় সেই দাবি জানিয়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আরও লিখেছেন ‘আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনও না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

গতকাল বৃহস্পতিবারই (৬ নভেম্বর) জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলের প্রাক্তন নির্বাচক মঞ্জুরুলের যৌনলিপ্সা নিয়ে বোমা ফাটান। জাহানারার কথায়, ‘মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় প্রাক্তন ম্যানেজার মঞ্জুরুল ইসলাম আমার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলছে- “তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।” মঞ্জুরুলের ওই আচরণ নিয়ে বিসিবির কাছে একাধিকবার আভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করে জাহানারা বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন মহিলা শাখার প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক- দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।’

 

 

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ