বিশ্বকাপের পর্দা উঠছে ৫ অক্টোবর, ফাইনাল ১৯ নভেম্বর

সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ক্রীড়াসূচি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। আর ফাইনাল হবে ১৯ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। প্রতিযোগিতার উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কুক্ষিগত করে রাখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের নিজের খাসতালুক আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে।

আসন্ন একদিনের বিশ্বকাপ চলবে মোট ৪৬ দিন ধরে। আয়োজক ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। আর বাছাইপর্ব থেকে ২টি দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অংশগ্রহকারী ১০টি দলই পরস্পরের বিরুদ্ধে গ্রুপ লিগে খেলবে। আমদাবাদ, মুম্বই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম, কলকাতা, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, লখনউ ও গুয়াহাটি স্টেডিয়ামে খেলা হবে।

সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। প্রথম সেমিফাইনাল হবে মুম্বইতে। আর দ্বিতীয় সেমিফাইনাল কলকাতার ইডেনে। রোহিত শর্মারা প্রথম মাঠে নামবেন ৮ অক্টোবর। পরবর্তী ম্যাচগুলি হবে ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তি উপেক্ষা করে বাবর আজম ও রোহিত শর্মাদের হাই ভোল্টেজ মাঠ আমদাবাদে ফেলা হয়েছে। ১৫ অক্টোবর মুখোমুখি হবে দুই দল।  বিশ্বকাপের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর তামিম ইকবালের দলের প্রতিপক্ষ আফগানিস্তান।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা