রেকর্ড ভাঙছেন আবার পরক্ষণেই গড়ছেন, সারা বিশ্বে হৈ চৈ ফেলে দেওয়া এই ক্রিকেটার কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে অভিষেক মানেই ভবিষ্যতের সম্ভাবনার হাতছানি। অনেক সময় দেখা যায় প্রথমে খুব ভাল খেললেন কেউ, তারপর ধারাবাহিকতার অভাবে হারিয়ে গেলেন। ম্যাথু ব্রিটজকে যেন সবাইকে ছারিয়ে যেতে এসেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন এই ব্যাটার। তিনি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচে ৫০টিরও বেশি ইনিংস খেলেছেন‌। আর তাতেই হয়ে গিয়েছে বিশ্বরেকর্ড।

ম্যাথু ব্রিটজকে ইতিহাসের প্রথম ব্যাটার যিনি কেরিয়ারের প্রথম পাঁচটি ওয়ান ডে’তে পঞ্চাশোর্ধ ইনিংস খেলে ফেলেছেন। এর ফলে তিনি পেছনে ফেলেছেন ভারতের নভজ্যোত সিং সিধুকে। সিধুর ওয়ানডে কেরিয়ারের প্রথম চার ইনিংসেই ফিফটি পেয়েছিলেন, কিন্তু চতুর্থ ফিফটিটি পেয়েছিলেন পঞ্চম ম্যাচে। তৃতীয় ম্যাচে ব্যাট করতেই হয়নি তাঁকে।

ক্রিকেটে ব্রিটজকের অভিষেক ঘটে ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত খেলে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন তিনি। লাহোরে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে ১৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ব্রিটজকে। সেই সঙ্গে ভেঙে যায় ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের অভিষেকের রেকর্ড। এরপর পাকিস্তানের বিপক্ষে করেছেন ৮৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে ৫৭ এবং ৮৮ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৮৫ রান করে তবে থামেন তিনি। প্রতিটি ইনিংস তরুণ খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। ছুঁতে চেয়েছেন রেকর্ডকে। কখনও তা স্পর্শ করেছেন, কখনও বা ভেঙে দিয়েছেন।

এই পাঁচ ইনিংসে তার মোট রান ৪৬৩। এর আগে আর অন্য কেউ পাঁচ ম্যাচে ৪০০ রান করতে পারেননি। টম কুপারের ৩৭৪ রানের রেকর্ড চতুর্থ ইনিংসেই ছাড়িয়ে গিয়েছিলেন ব্রিটজকে। ১৫০ রানে শুরু করে দ্বিতীয় ইনিংস শেষে তার ঝুলিতে ছিল ২২৩ রান। অচিরেই তিনি ছাড়িয়ে গিয়েছিলেন হেইন্সের ১৯৫ রানের রেকর্ড। ইনিংসে মোট ২৯০ রান করে পেছনে ফেলেন ইংল্যান্ডের নিক নাইট (২৬৪) এবং চতুর্থ ইনিংসে দুর্দান্ত খেলে ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা’র ২৮০ রানের রেকর্ড।

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত