দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এমবাপ্পের পায়ের জাদুতে স্বপ্ন সার্থক রিয়ালের, চেষ্টা করেও হতাশ মার্শেই

নিজস্ব প্রতিনিধি: কিলিয়ান এমবাপ্পেকে বলা হয় ফুটবলের কালো ঘোড়া। এবার তার জন্য মান বাঁচাল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিছিয়ে পড়েছিল তাঁরা। শুধু শেষরক্ষা হল কিলিয়ান এমবাপের জন্য। তাঁর ৫০ তম গোলের জন্যই অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারালো ১০ জন নিয়ে মাঠে নামা রিয়াল মাদ্রিদ।

নিজেদের একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর উল্টো ২২ মিনিটে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ম্যাসন গ্রিনউডের পাস পেনাল্টি এরিয়া থেকে নিখুঁত শটে বল জালে জড়ান টিম উইয়াহ। মার্শেই যেন এতেই জ্বলে ওঠে। অনেক চেষ্টার পর পেনাল্টি উপহার পেয়ে ২৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।

এদিকে ডি বক্সে রড্রিগোকে ফাউল করায় ক্ষতিপূরণ দিতে হয় মার্শেইকে। সেই সুযোগই নেই এমবাপ্পে। সফল স্পটকিকে বল পাঠান জালে। এদিকে ৭১ মিনিটের মাথায় মার্শেইর গোলরক্ষক জেরোনিমো রুল্লির সঙ্গে সংঘাতে জড়ান কার্ভাহাল। ফলে এই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডারকে। ফলে ১১ থেকে মাদ্রিদ নেমে আসে দলে। তবে এবার তাঁরা যেন পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামে। রদ্রিগোর বদলি নামা ভিনিসিউস ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি এনে দেন রিয়ালকে। এবারও এমবাপ্পের সফল স্পটকিকে ম্যাচ জয় নিশ্চিত করেন এমবাপে।

এই ম্যাচটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস লিগে অভিষেক হল ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এখনও পর্যন্ত তিনি রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার, বয়স ১৮ বছর ৩৩ দিন। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় খেলার কীর্তি গড়ে ফেলেছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। তিনি ভেঙেছেন ব্রাজিলের ফরোয়ার্ড এনদ্রিককের রেকর্ড। এনদ্রিক খেলেছিলেন ১৮ বছর ৭৩ দিন।

১৯৯২–৯৩ মরসুমে ইউরোপিয় কাপ পরিণত হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নামকরণ পরিবর্তিত হওয়ার পর এই প্রতিযোগিতায় ২০০তম জয় পেল রিয়াল মাদ্রিদ। গোল সংখ্যা দাঁড়াল ৭০০তে।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ