ধোনি-ঝুলনদের সঙ্গে এমসিসি-র নতুন সদস্য হলেন মুর্তাজা

Share:

নিজস্ব সংবাদদাতা:  এমসিসি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য হিসেবে মহেন্দ্র সিং ধোনি ও ঝুলন গোস্বামীদের পাশে নিজের নামটা লিখিয়ে ফেললেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চলতি বছরে ক্রিকেটের আইন তৈরি কারক মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জন ক্রিকেটারকে। সেই তালিকায় স্থান পেয়েছেন ৮টি টেস্ট খেলা দেশের প্রাক্তন খেলোয়াড়রা। তালিকায় আছেন ইংল্যান্ড ও ভারতের ৫ জন প্রাক্তন খেলোয়াড়ও।

মুর্তাজার সঙ্গে এমসিসি-র আজীবন সদস্য হলেন ক্যারিবিয়ান ক্রিকেটার মেরিসা আগুইলেইরা, ভারতের মহেন্দ্র সিং ধোনি, ঝুলন গোস্বামী, সুরেশ রায়না, মিতালি রাজ, যুবরাজ সিং এবং ইংল্যান্ডের জেনি গুন, লরা মার্শ, আনিয়া শ্রাবসোল, কেভিন পিটারসেন ও ইয়েন মরগান। পাকিস্তানর রয়েছেন মহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার রাচেল হেইনস এবং নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট ও রস টেলর। এই ক্লাবে দক্ষিণ আফ্রিকার সদস্য হিসেবে স্থান পেয়েছেন ডেল স্টেইন। তবে ধোনি এই সময়ে আইপিএল খেলতে ব্যস্ত থাকায় তাঁর কোনও মতামত পাওয়া যায়নি।

আরও জানতে পড়ুন: সফলতার জন্য ঘরোয়া ক্রিকেটকে কৃতিত্ব দিলেন যশস্বীhttps://www.live.eimuhurte.com/sports/ipl-2023-yashavi-speach-your-performance/

উল্লেখ্য, তালিকায় জায়গায় পাওয়া ১৯ জন ক্রিকেটারের মধ্যে ১৭ জন ক্রিকেটার। বাকি দুজন ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা। এই দুজনকে আজীবন সদস্য করা হয় এই ক্লাবে। কেননা ক্রিকেটের প্রতি তাঁদের উল্লেখযোগ্য অবদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুর্তাজার আগে বাংলাদেশের একমাত্র আজীবন সদস্যপদ পেয়েছিলেন বিবিসির প্রাক্তন সভাপতি সাবের হুসেন চৌধুরি।

প্রসঙ্গত, ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি প্রায় ২০০ বছর ধরে ক্রিকেটের অগ্রযাত্রায় বড় ভূমিকা পালন করে আসছে। ক্রিকেটের আইন প্রণয়নের একমাত্র কর্তৃত্ব তাদের। ১৮৩৫০ জন পূর্ণ ও ৬০০০ সহযোগী সদস্য আছেন এমসিসির।

এমসিসির দেওয়া এই সম্মান পেয়ে অভিভূত মুর্তাজা। তিনি বলেন, সারা জীবন ক্রিকেট খেলেছি ক্রিকেটকে ভালোবেসে। আর সেই ক্রিকেটের জন্যই আজ আমি এইরকম সম্মান পেলাম। সত্যিই আমি কৃতজ্ঞতা জানাই এমসিসি ক্রিকেট ক্লাবের কর্তাদের।

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের