মেহতাব সিংকে আর ৩ বছরের জন্য রেখে দিল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ফুটবল মরশুমের জন্য সব দলই তাঁদের ঘর প্রায় গুছিয়ে নিয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের চমক। সোমবার সেই তালিকায় সেরা চমকটি হয়তো দিয়ে দিল মুম্বই সিটি এফসি।

জাতীয় দলের তরুণ ডিফেন্ডার মেহতাব সিংকে আরও তিন বছরের জন্য চুক্তি করিয়ে নিয়ে নিজেদের হেফাজতেই রেখে দিতে সক্ষম হল মুম্বই সিটি এফসি। আইএসএল-এ অবশ্য মুম্বই দলের হয়েই অভিষেক হয়েছিল পাঞ্জাবের এই ডিফেন্ডারটির। সালটা ছিল ১৯২০। তারপর থেকে মুম্বই দলের রক্ষণের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন এই পাঞ্জাব তনয়।

তবে মেহতাব ১৯২০ সাল থেকে মুম্বই দলে খেললেও তাঁর সেরা পারফরম্যান্স ২০২২-২৩ মরশুমে বার্কিংহ্যামের হাত ধরে। গত আইএসএল-এ যথেষ্ট নজর কেড়েছিলেন এই তরুণ ডিফেন্ডারটি। চলতি বছরে তাঁর দিকে অনেকেরই নজর ছিল। কিন্তু তাঁদের সকলকে ফাঁকি দিয়ে মেহতাব রয়ে গেলেন তাঁর পুরনো দলেই। তাঁকে দলে পেয়ে মুম্বই ডিফেন্স যে অনেকটাই নিশ্চিন্ত তা বলাই যায়।

আরও জানতে পড়ুন: আইসিসির শাস্তির মুখে পড়ল দুই দলই, বাদ গেলেন না শুভমনও

এদিকে সোমবার ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অফিশিয়ালভাবে ঘোষণা করা হল আগামী মরশুমে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে বোর্হা হেরেরা গঞ্জালেজকে। হায়দরাবাদ এফসি থেকে তাঁকে দলে নিলেন ইমামি কর্তারা।

৩০ বছর বয়সী স্পেনের এই ফুটবলারটি মূলত মিডফিল্ডার। তবে গোল করার নজিরও রয়েছে। হায়দরাবাদের হয়ে ৪টি গোল, ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। আইএসএল-ও খেলার অভিজ্ঞতা আছে। সুতরাং তাঁকে দলে নিয়ে নিজেদের মাঝমাঠের শক্তি অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হল লাল-হলুদ ব্রিগেড।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান