বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাইনালে উঠেও স্বপ্ন পূরণ হয়নি লিওনেল মেসি। এটাই হয়ত ছিল তাঁর শেষ বিশ্বকাপ। যদিও সেকথা এখনও ঘোষণা করেননি ফুটবল তারকা। তবে বিশ্বকাপে হেরে মন ভেঙেছে ফুটবলের রাজপুত্র। স্পেনের কাছে হারের পর দীর্ঘ সময় আড়ালেই ছিলেন মেসি। মনকে সামলে জনসমক্ষে এলেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে নয় সামনে এসেছেন একজন দর্শক হিসেবে।

পরিবারের ক্লাব লিওনেস এফসির ম্যাচের দর্শক হয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মেসি। আর্জেন্টাইন রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিওর প্রকাশ করা এক ভিডিওতে দেখা গিয়েছে মেসিকে। যে ছবি সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে মেসি স্টেডিয়ামের ব্যালকনিতে দাঁড়িয়েছেন রয়েছে। তাঁর গায়ে ছিল না কোনও খেলোয়াড়ের জার্সি। তাঁর পরনে ছিল কালো রঙের একটি হুডি। মেসিকে দেখা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। তাঁর নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। মেসিও হাসিমুখে তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

১৯ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সিতে স্পেনের কাছে ফাইনালে হারের এটাই জনসমক্ষে মেসির প্রথম উপস্থিতি। বিশ্বকাপ শেষ হওয়ার পর অন্য ফুটবলারদের সঙ্গে একই বিমানে ফেরেননি তিনি। দুই দিন পর তিনি আর্জেন্টিনায় ফিরেছিলেন। তার পর থেকে তাঁকে আর বাড়ির বাইরে বের হননি। উল্লেখ্য,  লিওনেস এফসি প্রতিষ্ঠা করেছে মেসির পরিবার। ক্লাবটির সভাপতি তার  মেসির ভাই মাতিয়াস মেসি। বর্তমানে দলটি আর্জেন্টিনার চতুর্থ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর তাদের হোম ভেন্যু অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়াম। 

 

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ