অস্ট্রিয়া ম্যাচের আগে চুলে বাহারি ছাঁট, নতুন লুকে মেসি-ডি পল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে এখন প্রস্তুতি তুঙ্গে। অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে কঠোর অনুশীলনের মাঝেই নিজেদের জন্য খানিকটা সময় বের করে নিলেন লিওনেল মেসি ও  ডি পল। নতুন সাজে দেখা গেল আর্জেন্টিনার এই দুই তারকাকে।

অনুশীলনের ফাঁকে দলের দীর্ঘদিনের পরিচিত হেয়ার স্টাইলিস্টের কাছে যান মেসি ও ডি পল। সেখানে চুল কেটে নিজেদের আরও পরিপাটি করে তোলেন তাঁরা। মেসির নতুন সাজে বড় কোনও বদল না থাকলেও আগের তুলনায় চুল কিছুটা ছোট করে নিজের চেনা রূপেই ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে আসার সময় তাঁর চুল কিছুটা বড় ছিল। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে চুলে স্টাইল করায় অনেক বেশি গোছানো ও ঝকঝকে দেখাচ্ছে তাঁকে। মেসির পাশেই ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ ডি পল। তিনিও চুল ছাঁটলেও খুব বেশি পরিবর্তন আনেননি। ছোট ও পরিচ্ছন্ন হেয়ার স্টাইলেয় দেখা গিয়েছে আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে। এক সময় ভিন্নধর্মী চুলের সাজ, উজ্জ্বল রং এবং লম্বা চুলের জন্য আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে অনেক বেশি সংযত ও মার্জিত রূপ বেছে নিয়েছেন ডি পল। এবারের বিশ্বকাপেও সেই ধারাই বজায় রেখেছেন তিনি।

আরও পড়ুনঃ স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

মেসি ও ডি পলের নতুন সাজের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো। ছবিতে দুই ফুটবলারকেই বেশ হাসিখুশি ও চাপমুক্ত দেখিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের বাইরের এই স্বস্তির মুহূর্ত ইতিমধ্যেই সমর্থকদের নজর কেড়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি  আজ (সোমবার) রাত ১০ঃ৩০ থেকে  শুরু হবে।

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতা! অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা

সুখবর আলু চাষিদের, বীজ কিনতে মিলবে সরকারের আর্থিক সহায়তা

জাপটে ধরে জ্যাকলিনকে ভক্তদের ভিড় থেকে উদ্ধার, তীব্র ভর্ৎসনার মুখে নায়িকার দেহরক্ষী

জেলায় জেলায় ছুটবে মেট্রো, পুরুলিয়া-মালদহে বিমানবন্দর, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

কল্পতরু শুভেন্দু, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি

‘ডিম থেরাপি’তে লাগাম টানতে কলকাতা হাই কোর্টর দ্বারস্থ তৃণমূল

অভিনতা পঙ্কজ ত্রিপাঠীর দাদার উপর এলোপাথাড়ি কোপ, তদন্তে পুলিশ

এক লক্ষ শূন‍্যপদে নিয়োগ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ ঘোষণা অর্থমন্ত্রীর

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

বিধানসভায় বাজেট পেশের আগেই বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়