Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেসির বাড়িতে চোরের হানা

Share:

নিজস্ব প্রতিনিধি:  পিএসজি-তে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের পরিবার নিয়ে ঠিকানা বদল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের বদলে এখন তাঁর ঠিকানা হয়েছে প্যারিসে।কিন্তু মেসির বার্সাতে একটি বাড়ি রয়ে গিয়েছে। এবার বার্সার বাড়িতেই চুরির চেষ্টা করল দুই চোর। স্পেনের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই দাবি করা হলেও খবরটি জানায় ব্রাজিলের এক সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, বার্সার কাস্তেলদেফেস অঞ্চলে মেসির একটি বাড়ি আছে। গত বৃহস্পতিবার দিনের বেলাতেই দুজন ব্যক্তি তাঁর সেই বাড়ির ভিতর প্রবেশ করে। তারপর তারা বাগানের ভিতর দিয়ে গিয়ে বাড়ির জানালা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করলেও ওই দুই ব্যক্তি তাদের কাজে সফল হয়নি।

আরও জানতে পড়ুন : দিল্লিকে ২০০ রানের টার্গেট দিল রাজস্থানhttps://www.live.eimuhurte.com/ipl-2023/today-1st-pil-match/

তবুও হাল ছাড়েনি ওই ব্যক্তিরা। বাগানের পর তারা গ্যারেজের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং সেখানেও ব্যর্থ হয় দুই চোর। সূত্রের খবর, এরপর পুলিশের কাছে খবর যাওয়া মাত্রই পুলিশ এসে পৌঁছয় আর্জেন্টিনার অধিনায়কের বাড়িতে। হলে কি হবে, পুলিশ এসে পৌঁছনোর আগেই চম্পট দেয় দুই চোর।

পালিয়ে গেলেও তাদের এই কর্মকাণ্ডের ছবি ধরা পড়েছে মেসির বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজেই দেখা যাচ্ছে দুই ব্যক্তি কালো হুডি পরে বাড়ির প্রবেশ করে ভেতরে যাওয়ার চেষ্টা করছে।

মেসির বাড়িটি বার্সার ক্লাব থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত। সংবাদ সূত্রে খবর, এই বাড়িটি এলএম টেন কিনেছিলেন ২০১১ সালে ২১ লক্ষ ডলারের বিনিময়ে। তারপর বাড়িটির পিছনে তিনি খরচ করেন প্রায় ৭০ লক্ষ ডলার।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল