বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আশ্চর্য গোল রাতের সাক্ষী থাকলেন বিশ্বের ফুটবল প্রেমীরা। বিশ্বকাপে একই রাতে তিন প্রান্তে তিন ম্যাচে জোড়া গোল করলেন চার খেলোয়াড়। ওই চার নায়ক হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, নরওয়ের আর্লিং হলান্ড ও সেনেগালের ইসমাইলা সার। অতীতে বিশ্বকাপে একই দিনে চার জন জোড়া গোল করেছেন এমন নজির নেই।

সোমবার (২২ জুন) রাতে ডালাসে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রিয়া। ওই ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি মিস করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। পরে ৩৮ মিনিটে ও যোগ করা সময়ের ৫ মিনিটে গোল করেন। প্রথম গোল করার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলকারীর সিংহাসন থেকে জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে সরিয়ে আসীন হন।

দ্বিতীয় ম্যাচে ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইরাক। বজ্রঝড়ের কারণে দীর্ঘ চার ঘণ্টা দীর্ঘ হয়েছিল ম্যাচটি। ওই ম্যাচে লিওনেল মেসির মতো জ্বলে ওঠেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ১৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন তিনি। ইরাকের গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘন্টা স্থগিত থাকে ম্যাচ। ৫৪ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইরাক। আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জোরে হয়ে যায় যে গোলরক্ষক আহমেদ বাসিল বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই ভুলের সুযোগ লুফে নেন উসমান দেম্বেলে। নিজে শট না নিয়ে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন সতীর্থ কিলিয়ান এমবাপেকে। সহজ টোকায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের পক্ষে ব্যবধান বাড়ান রিয়াল মাদ্রিদ তারকা।

তৃতীয় ম্যাচে নিউ জার্সিতে মুখোমুখি হয়েছিল নরওয়ে ও সেনেগাল। আর ওই ম্যাচে জোড়া গোল করেন নরওয়ের আর্লিং হল্যান্ড ও ইসমাইলা সার। ম্যাচের ৪৮ ও ৫৮ মিনিটে সেনেগালের জালে বল জড়ান হলান্ড। ৫৩ মিনিট ও যোগ করা সময়ের ৩ মিনিটে গোল করে জোড়া গোলের মালিক হয়ে যান সেনেগালের ইসমাইলা সার।

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে অস্বস্তি, প্রার্থী খুঁজতেই ‘হিমশিম’ খাচ্ছে দল

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে