তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে পাশাপাশি থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। কিন্তু অসভ্য দর্শক আর ‘অকর্মণ্য’ বিধাননগর পুলিশের যুগলবন্দিতে তা হয়ে ওঠেনি। তবে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হায়দরবাদের তাজ ফলুকনামা প্যালেস হোটেলে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডির সঙ্গে সাক্ষা‍ৎ হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের। দুজনের হাসিমুখে করমর্দনের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

তিন দিনের সফরে শুক্রবার গভীর রাতেই কলকাতায় পা রেখেছিলেন ফুটবলের বাঁ পায়ের জাদুকর লিওনেল মেসি। পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে এদিন সকালে হাজিরও হয়েছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফুটবলের তাজপুত্রকে দেখতে হাজার-হাজার টাকা খরচ করে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মেসি ভক্তরা। কিন্তু খর্বকায় মেসিকে গ্যালারি থেকে দেখতে না পেয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধিয়ে দেন এক শ্রেণির অসভ্য দর্শক। মাঠের ভিতরে ঢুকে পড়েন। পুলিশের উপরে চড়াও হন। পরিস্থিতি বেগতিক দেখে মেসিকে নিরাপদে মাঠ থেকে বের করে নেওয়া হয়। মাত্র ১৮ মিনিট মাঠে ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী ক্রীড়াঙ্গন। অশান্তির খবর পাওয়ায় মাঠমুখো হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুরেই সল্টলেকের আভিজাত হোটেল থেকে দমদম বিমানবন্দরে পৌঁছে যান মেসি। সেখান থেকে পাড়ি জমান হায়দরাবাদে। হোটেলেই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করতে আসেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি। নিরাপত্তা নিয়ে আশ্বস্ত থাকতে বলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধে সাড়ে সাতটা নাগাদ মাঠে পৌঁছবেন মেসি। সেখানে এক প্রদর্শনী ম্যাচে আংশ নেবেন। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বনাম মেসি একাদশের খেলা হবে। রাত নয়টা পর্যন্ত স্টেডিয়ামে থাকবেন ফুটবলের রাজপুত্র। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বনাম মেসি একাদশের খেলা দেখতে গ্যালারিতে দর্শক হিসাবে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ইতিমধ্যেই তিনি হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন।

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২