দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোট কাটিয়ে মাঠে ফিরে মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় মায়ামির

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  চোট কাটিয়ে ফিরেছেন মাঠে। তাঁর প্রত্যাবর্তনই বদলে দিয়েছে ইন্টার মায়ামির ছবি। ১৫ দিনের চোট বিরতি কাটিয়ে লিওনেল মেসি মাঠে নামায় জয় পেয়েছে মায়ামি। এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মায়ামি।

মাঠে লিওনেল মেসির ফেরার কথা আগেই জানা ছিল। কিন্তু প্রথম একাদশে ছিলেন না। ম্যাচের শুরুতে ভাল খেলা শুরু করেছিল মায়ামি খেলোয়াড়রা। বিরতির পরে মেসি মাঠে নামার পর থেকে ছবি পরিষ্কার হয়ে যায়। আর্জেন্টাইন মহাতারকার ম্যাজিকে লড়াই অনেক সহজ হয়ে গিয়েছিব মায়ামির। ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৫৯ মিনিটে পেইন্টসিলের গোলেই সমতা ফেরায় গ্যালাক্সি। এরপরেই মাঠে নজর কাড়তে থাকেন মেসি। খেলায় ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে ২ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে নিখুঁত শটে জালে বল জড়ান।

খেলার ৮৯ মিনিটে মেসি বল পাস করেন। সেই পাস করা বল গোল করে খেলার ব্যবধান বাড়িয়ে নেন লুইস সুয়ারেজ। খেলার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। জয় খুব সহজেই চলে আসে। ৩-১ ব্যবধান জয় নিয়ে মাঠে ছাড়ে মায়ামি। এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। এই খেলায় নেমে মেসি যে গোলটি করেছেন, সেটি চলতি মরশুমে মেজর সকার লিগে মেসির ১৯ তম গোল। ২৪টি ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট ঝুলিতে ভরেছে ইন্টার মায়ামি। এই পয়েন্টের কারণে ইস্টার্ন কনফারেন্স তালিকায় ৪ নম্বরে রয়েছে মায়ামি। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া। ইন্টার মায়ামির থেকে ৩টি ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছে তাঁরা। আগামী বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে খেলতে নামবে মায়ামি।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ