আজ গুরু-শিষ্যের লড়াই দেখতে মুখিয়ে ফুটবলবিশ্ব

লিওনেল মেসি বনাম পেপ গুয়ার্দিওলা দ্বৈরথ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই গুরু বনাম শিষ্যের লড়াই দেখতে পেতে চলেছে গোটা ফুটবলবিশ্ব। মুখোমুখি হতে চলেছে পিএসজি ও ম্যাঞ্চেস্টার সিটি। অর্থাৎ লিওনেল মেসি বনাম পেপ গুয়ার্দিওলা দ্বৈরথ। আর এই দু’জনের লড়াই মানেই গুরু-শিষ্য যুদ্ধ।

কারণ, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন পেপ। ওই সময় তাঁর অধীনে খেলেছিলেন মেসি। আর গুয়ার্দিওলার কোচিংয়ে বেশ সাফল্যে পেয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। একপ্রকার বলতে গেলে তখন সোনালী সময় কেটেছিল বার্সার। যেটা সর্বদা থেকে যাবে ম্মরণীয় হয়ে।

তবে সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। পেপ গুয়ার্দিওলা এবং লিওনেল মেসি কেউই আর বার্সার সঙ্গে যুক্ত নেই। পেপ এই মুহূর্তে ইপিএলের দল ম্যান সিটির সঙ্গে যুক্ত, আর মেসি চলতি মরশুমে যোগ দিয়েছেন পিএসজি-তে।

আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হতে চলেছে ম্যান সিটি ও পিএসজি। এখনও পর্যন্ত প্যারিসের দলটির হয়ে সেইভাবে জ্বলে উঠতে দেখা যায়নি মেসিকে। তবে পেপ কিন্তু সিটিকে সাফল্য এনে দিয়েছেন। তাঁর কোচিংয়ে দু’টি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রানার্স হয়েছে সিটিজেনরা। তবে আসল কথা হল এবার কি পেপ পারবেন মেসিকে আটকে দিতে? গুরুর চালের কাছে কি হার মানবেন আর্জেন্টাইন অধিনায়ক? নাকি পাল্টা চালে পেপকে টেক্কা দেবেন মেসি? কী হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলমহলে।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌