গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা টাইমস স্ক্যোয়ারে প্রকাশ্যে চলল গুলি। জানা গিয়েছে, এক জন আহত হয়েছেন।  আচমকা গুলি চলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। গুলির শব্দ শুনেই বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন। 

সূত্রের খবর, বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। সেই সময় টাইমস স্ক্যোয়ারে বিপুল সংখ্যক পর্যটক এবং স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। প্রাণ বাঁচাতে নিরাপদ জায়গার খোঁজে ছোটাছুটি শুরু করে পর্যটকরা। কেউ দোকানের ভিতরে আশ্রয় নেন, কেউ আবার নিকটবর্তী জায়গায় ঢুকে পড়েন। কয়েক মিনিটের জন্য গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। গুলিকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয়েছে। কী কারণে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমনিতেই টাইমস স্ক্যোয়ারে সারা বছর পর্যটকদের ভিড় থাকে। বর্তমানে সেই ভিড় আরও বেড়েছে। কারণ, গত সপ্তাহে আমেরিকাতে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু ফুটবলপ্রেমী নিউ ইয়র্কে রয়েছেন। তাঁদের অনেকেই ঘটনার সময় টাইমস স্ক্যোয়ারে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

অন্যদিকে, এনবিএ চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক নিকসের বিজয় উদযাপন উপলক্ষে লোয়ার ম্যানহাটনে একটি বিশাল প্যারেডের আয়োজন করা হয়েছিল। সেই কারণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলছে তদন্ত ।

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের