তিন পয়েন্টই লক্ষ নাইটদের, জয়ে ফিরতে মরিয়া মুম্বই

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ফের মহারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ফের মহারণ। মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে নাইটরা। ব্যাট-বল উভয় ক্ষেত্রেই দুর্দান্ত প্রদর্শণ করেছেন ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। তাই মুম্বইয়ের বিরুদ্ধেও জয় ছাড়া আর কিছুই ভাবছে না কেকেআর। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের প্রথম চারে উঠে আসাই হল গিল, কার্তিকদের প্রধান লক্ষ্য।

অনবদ্য ছন্দে রয়েছেন বরুণ চক্রবর্তী। বল হাতে নজর কেড়েছেন কিউয়ি পেসার লকি ফার্গুসনও। দলের দুই ওপেনার শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ারও আরসিবি-র বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এই দুই তরুণ ব্যাটসম্যানের ওপর ভর করেই গত ম্যাচে জয় তুলে নিয়েছিল নাইটরা।

দলের অন্যতম তারকা আন্দ্রে রাসেলও বোলিং করে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। যার মধ্যে একটি হল এবি ডি ভিলিয়ার্সের উইকেট। তবে ব্যাট হাতে রাসেল ঝড় দেখতে পাননি ফ্যানরা। তাই রোহিতদের বিরুদ্ধে সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা।

অন্যদিকে, চেন্নাইয়ের কাছে হেরে খানিকটা হলেও চাপে রয়েছে তিনবারের চ্যাম্পিয়ন মুম্বই। সেই ম্যাচে দলের অধিনায়ক রোহিত শর্মা খেলেননি। তবে কলকাতার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন হিটম্যান। ছন্দে থাকা নাইট ব্রিগেডকে আটকানোই হল নীতা আম্বানির দলের প্রধান লক্ষ্য। কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড বরাবরই ভালো। কিন্তু সেটা নিয়ে ভাবতে নারাজ রোহিত। তিনি মনে করেন যারা ভালো খেলবে তারাই জিতবে। তাই কোনও কিছু না ভেবে নিজেদের পারফরম্যান্সে নজর দেওয়া উচিত।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫