বিসিসিআই সভাপতি পদে অভিষিক্ত মিঠুন মানহাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বিসিসিআই-এর নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস। তিনি জম্মু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার ২৮ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভায় বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হন মিঠুন। তিনি রজার বিনির স্থলাভিষিক্ত হয়েছেন।মিঠুন মানহাসকে বিসিসিআইয়ের নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে। রাজীব শুক্লা সহ-সভাপতি হিসেবে বহাল রয়েছেন। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বর্তমান সভাপতি এবং প্রাক্তন ভারতীয় স্পিনার রঘুরাম ভাট হয়েছেন কোষাধ্যক্ষ। কেএসসিএ সভাপতি হিসেবে তার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। দেবজিৎ সাইকিয়া সচিব পদে বহাল আছেন, প্রভাতেজ ভাটিয়াকে যুগ্ম সম্পাদক নিযুক্ত করা হয়েছে।

বিসিসিআই সদর দফতরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন বিসিসিআই কর্মকর্তাদের নাম চূড়ান্ত করা হয়। দিল্লির ঘরোয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিঠুন মানহাসকে বিসিসিআইয়ের নতুন সভাপতি নিযুক্ত করা হয়। জম্মু ও কাশ্মীরে জন্মগ্রহণকারী মিঠুন দিল্লির হয়ে সবচেয়ে বেশি ক্রিকেট ম্যাচ খেলেছেন। তিনি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন। রঞ্জিতে দিল্লিকে অধিনায়কত্বও দিয়েছেন। মানহাস ১৫৭টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ৯,৭০০ রান করেছেন। তিনি দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপারকিংসের হয়ে আইপিএলে খেলেছেন। জম্মু ও কাশ্মীর থেকে মিঠুনই প্রথম ব্যক্তি যিনি বিসিসিআই-এর সভাপতি হলেন।
মিঠুন মানহাস একজন ডানহাতি ব্যাটসম্যান। তিনি প্রয়োজনে আর্ম-স্পিন বল করে উইকেট নিতেন। ১৯৯৭-৯৮ মরসুমে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মিঠুন মানহাসের। তিনি ১৫৭টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ৯৭১৪ রান করেন, যার মধ্যে ২৭টি শতক এবং ৪৯টি অর্ধ-শতক রয়েছে।১৩০টি লিস্ট এ ম্যাচ এবং ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। মানহাস ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে অধিনায়কত্ব করেছিলেন। ২০০৭-০৮ মরসুমে তিনি দিল্লিকে রঞ্জি ট্রফির শিরোপা এনে দেন। সেই মরসুমে মিঠুন ৯২১ রান করেছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল