২০ কোটি তছরুপের অভিযোগে আজহারউদ্দিনকে সমন পাঠালো ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভারতীয় ক্রীড়া জগতে ঘটলো বিরাট বিস্ফোরণ! প্রায় 20 কোটি টাকা তছরুপের দায়ে বৃহস্পতিবার  ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে সমন পাঠালো ইডি। সূত্রের খবর, এইচসিএ অর্থাৎ হয়দরাবাদ ক্রিকেট সংস্থায় তার বিরুদ্ধে অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছিল আগেই। এবার সেই ঘটনায় অভিযোগের জেরে 3 অক্টোবরেই ইডির দফতরে যাওয়ার কথা রয়েছে ভারতের এই নামজাদা খেলোয়াড়ের।

দীর্ঘদিন হয়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন আজহার। সেই সময়ে রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের ক্যানোপি থেকে শুরু করে ডিজেল ও একাধিক অগ্নি নির্বাপক যন্ত্র কেনার খাতে বরাদ্দ করা হয়েছিল কয়েকশো কোটি টাকা। পরবর্তীতে সেই টাকার হিসাবে গরমিল পাওয়ায় 2023 এর ফেব্রুয়ারিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে সভাপতি পদ থেকে সরে যেতে হয়েছিল আজহারউদ্দিনকে।

সূত্র মারফত খবর, হয়দরাবাদ ক্রিকেট সংস্থায় দীর্ঘদিন ধরে চলা ক্রিকেট দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখার এবং তা ঠিক করার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও। আগেই বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানায় যে আর্থিক দুর্নীতির কারণে বর্তমানে সংস্থার সভাপতি পদে কেউ নেই কাজেই যত দ্রুত সম্ভব সেই নির্বাচন শুরু করতে হবে।

এই গোটা বিষয় দেখভালের দায়িত্ব গিয়ে পড়ে প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রওয়ের ওপর। সেই থেকেই সংস্থার দুর্নীতির ঘটনায় কড়া নজর ছিল সুপ্রিম কোর্টের। অবশেষে বৃহস্পতিবার আর্থিক তছরুপের অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমন পেল ভারতের এক্স ক্যাপ্টেন তথা কংগ্রেস নেতা আজ্জু ওরফে আজহারউদ্দিন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন