T20 World Cup 2022: বাবরকে পবিত্র গরু বলে কটাক্ষ মহম্মদ হাফিজের

টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের কাছে ম্যাচ হারার খেসারত দিতে হচ্ছে অধিনায়ক বাবর আজমকে। তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই সমালোচকদের তালিকায় নতুন সংযোজন মহম্মদ হাফিজ। বাবর আজমের অধিনায়কত্বকে ‘পবিত্র গরু’র সঙ্গে তুলনা করে বলেন, পবিত্র গরুর যেমন সমালোচনা করা যায় না। তেমনই বাবর আজমের অধিনায়ত্ব নিয়েও সমালোচনা চলে না। অথচ, একের পর এক দল বাজে পারফর্ম করে চলেছে।

ম্যাচ শেষে একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ হাফিজ বলেন, এই নিয়ে পরপর তিনটি ম্যাচ দেখলাম। যে তিনটি ম্যাচে স্পষ্ট হল বাবর আজম দলকে কেমন নেতৃত্ব দিচ্ছেন। আর প্রত্যেক ম্যাচে হারের পর শুনছি, পরের ম্যাচে দল ভালো পারফর্ম করবে। এই সব শুনতে শুনতে কান পচে গেল। অথচ দলের পারফর্ম্যান্সের কোনও হেরফের হচ্ছে না।

হাফিজ আরও বলেন, গতকালের ম্যাচে আমরা কী দেখলাম?  দেখলাম সপ্তম ওভার থেকে একাদশ ওভার- ভারতের দরকার ছিল প্রতি ওভারে চার রান। সেই সময় বাবর আজমের উচিত ছিল স্পিনার আনার। সেটা না এনে ফাস্ট বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বল করালেন। তাদের কোটা পূরণ করালেন। তাঁর একবারও স্পিনারদের কথা মনে এল না।

ম্যাচ শেষে বাবর আজম বলেন, বোলাররা আপ্রাণ চেষ্টা চালিয়েছে। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেই পরিকল্পনা মত কাজ হয়েছে। ভারত ভালোই খেলেছে। তবে প্রত্যেক ম্যাচে জয়ের কারিগর থাকে। ম্যাচ জয়ের কারিগর বিরাট কোহলি এবং হার্দিক।

আরও পড়ুন T20 World Cup 2022: ‘বাবর সাম্রাজ্য’ বিস্তার রুখে দিল পাণ্ড্য-আরশদীপ, ১৫৯-তেই দাপট শেষ

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন