আইএসএলে মোহনবাগানের ম্যাচের তারিখ বদল, কবে হবে খেলা?

Share:

নিজস্ব প্রতিনিধি : বদলে গেল আইএসএল ম্যাচের সূচি। আগামী ১৪ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল মোহনবাগানের ম্যাচ। কিন্তু সেই ম্যাচের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ১৪ এপ্রিলের পরিবর্তে ১৫ এপ্রিল হবে ম্যাচটি। সেইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলা।

সম্প্রতি আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে রয়েছে কেকেআরের ম্যাচ। লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। ওই একইদিন খেলতে নামার কথা ছিল মোহনবাগানেরও। শেষ পর্যন্ত মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪-এর পরিবর্তে ১৫ এপ্রিল হবে মোহনবাগানের ম্যাচ। ১৫ এপ্রিল মোহনবাগান খেলতে নামবে মুম্বই সিটি এফ সির বিরুদ্ধে। এই মুহূর্তে আইএসএলে ৩৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহমবাগান। আইএসএলের শীর্ষস্থানে রয়েছে মুম্বই এফসি। মুম্বইয়ের পয়েন্ট ৪১। শেষ পর্যন্ত লিগ শীর্ষে কোন দল থাকবে, সেটা নির্ধারিত হতে চলেছে ১৫ তারিখের ম্যাচেই। ফলে এই ম্যাচটি আইএসএলে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে।

এর আগেও ম্যাচটি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল মোহনবাগান ক্লাব। ১৪ এপ্রিল বাংলার নববর্ষ থাকায় ম্যাচটি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু এর আগে ম্যাচ পিছিয়ে দেওয়ার ব্যাপারে কোনও কথা জানানো হয়নি। শেষ পর্যন্ত ১৪ এপ্রিল আইপিএলের ম্যাচ পড়ায় মোহনবাগানের ম্যাচটিকে একদিন পিছিয়ে দেওয়া হল।

 

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫