চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গবিভূষণ পাচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান

নিজস্ব প্রতিনিধি: ফুটবল আর বাঙালি কার্যত সমার্থক। আর  বাঙালিকে খেলা পাগল হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রয়েছে কলকাতার তিন প্রধান মোহনবাগান (Mohunbagan), ইস্টবেঙ্গল (East Bengal) ও মহমেডানের (Mohammedan Sporting)। দেশ ও বিদেশের মাটিতে বাংলার গর্বকে উঁচুতে তোলার জন্য এবার তিন প্রধানকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)। তিন ক্লাবকেই দেওয়া হচ্ছে বঙ্গবিভূষণ সম্মান (Bangabibhushan Award)। আগামী ২৫ জুলাই এক বিশেষ অনুষ্ঠানে তিন ক্লাবের প্রতিনিধিদের হাতে ওই পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

এক সময় ভারতীয় ফুটবল বলতে কলকাতা ফুটবলকেই বোঝাত। তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মহমেডানের খেলা দেখতে ময়দানে ভিড় উপচে পড়তে। ঘটি-বাঙালির লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের লড়াই। অনেক ইতিহাসের সাক্ষী তিন প্রধান। বাঙালির সুখ-দুঃখ, আবেগের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই তিন ক্লাবকে সম্মান দিয়ে কার্যত রাজ্য সরকার লক্ষ-লক্ষ সমর্থকের আবেগকেই স্বীকৃতি দিল বলে মনে করা হচ্ছে।

তিন ক্লাবের শীর্ষ পদাধিকারীকে ব্যক্তিগত চিঠি পাঠিয়ে বঙ্গবিভূষণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান সভাপতি স্বপনসাধন বসুকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মোহনবাগান ক্লাব বাঙালির কাছে আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে। ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার মোহনবাগান ক্লাবকে বঙ্গবিভূষণ (Banga Bibhushan) সম্মাননা প্রদান করতে আগ্রহী। এ বিষয়ে আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।’

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ