বাগানে লোবেরা অধ্যায়ের অবসান, সবুজ-মেরুনের হেডস্যর গ্রিক কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন মরসুম শুরুর আগে বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়ান্ট। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল ৫১ বছর বয়সি কোচ পানাজিয়োটিস ডিমপেরিসকে। ফুটবল মহলে এই গ্রিক কোচ প্যানোস নামেই পরিচিত। গত দুই মরসুমে পঞ্জাব এফসির কোচ ছিলেন ডিমপেরিস। তাঁর অধীনে দলটি সংগঠিত ও লড়াকু ফুটবল খেলেছিল, যা ভারতীয় ফুটবলে তাঁর সুনাম বৃদ্ধি করে। সেই পারফরম্যান্সই মোহনবাগান কর্তাদের আস্থা জিতেছে বলে জানা গিয়েছে।

আজই ইস্টবেঙ্গলেরও কোচের নাম ঘোষণা করা হয়েছে। একই দিনে মোহনবাগান তাঁদের কোচের নাম ঘোষণা করল। ডিমপেরিসের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে সবুজ-মেরুন কর্তৃপক্ষের। স্প্যানিশ কোচদের ধারাবাহিকতার বাইরে গিয়ে এবার প্রথমবারের মতো এক গ্রিক কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিল সবুজ-মেরুন শিবির। তাঁর কৌশলগত পরিকল্পনা, শৃঙ্খলাবদ্ধ ফুটবল এবং তরুণ ফুটবলারদের গড়ে তোলার ভাবনাই ক্লাবকে মুগ্ধ করেছে। ডিমপেরিসের কাছে বেশ কয়েকটি ক্লাবের কোচ হওয়ার প্রস্তাব ছিল। তবে তিনি প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন মোহনবাগানকে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মোহনবাগান শুধু একটা ফুটবল ক্লাব নয়। একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। গৌরবময় ইতিহাস, জয়ের সংস্কৃতি এবং এশিয়ার অন্যতম সেরা আবেগপ্রবণ ও অনুরাগী সদস্য সমর্থক রয়েছে। যা ভারতের আর কোনও ক্লাবের নেই।’ 

আরও পড়ুন:  ‘আমরা এমন হতভাগা…’, নরওয়ের কাছে হারার পরে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের ফুটবলার

দায়িত্ব নিয়েই ডার্বি প্রসঙ্গে ডিমপেরিস বলেছেন, ‘ফুটবল দাঁড়িয়েই আছে চিরপ্রতিদ্বন্দ্বিতার উপর। ভারতে আসার পরই জেনে গিয়েছি কলকাতা ডার্বি বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ঐতিহাসিক ম্যাচগুলোর একটা। সমর্থক, খেলোয়াড় এবং ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে এর গুরুত্ব কতটা, তা জানি।’ এর পরেই তিনি বলেছেন, ‘এই ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার উপায় শুধু আবেগ নয়। চমৎকার প্রস্তুতি, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হয়। আমরা প্রতিপক্ষকে সম্মান করব। একই সঙ্গে মোহনবাগানের ঐতিহ্যের সঙ্গে মানানসই সাহসিকতা নিয়ে ডার্বি জিততেও চাইব।’  

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল