ফের অঘটন, মরক্কোর কাছে হার বেলজিয়ামের

ম্যাচের ফলাফল ২-০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপে ফের অঘটন।

মরক্কোর কাছে হেরে গেল বেলজিয়াম। একটি গোল করেন আবদেলহামিদ সাবিরি, দ্বিতীয় গোলটি জাকারিয়া আবৌখালাল। রবিবার বেলজিয়াম-মরক্কোর খেলা ছিল আল থুমামা স্টেডিয়ামে। ম্যাচে সাবিরির গোল সকলের নজর কেড়ে নিয়েছে। পেনাল্টি বক্সের কয়েক ফুট দূর থেকে গোলপোস্ট লক্ষ্য করে তাঁর শট বুঝতেই পারেনি প্রতিপক্ষের গোলকিপার। সাবিরির গোলে এগিয়ে যায় মরক্কো। অতিরিক্ত সময়ে আরও একটি গোল করেন জাকারিয়া। ফলে, বেলজিয়ামের পক্ষে গোল পরিশোধ করার কোনও রাস্তা ছিল না। মরক্কোর কাছে বেলজিয়াম হেরে যাওয়ায় অনেকেই বিস্মিত।

বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কাতার সাক্ষী ছিল একাধিক অঘটনের। সৌদি আরবের কাছে আর্জেন্তিনার হেরে যাওয়া তো রয়েছে। আবার এই সৌদি আরব পরাজিত হয়েছে পোল্যান্ডের কাছে। কাতার সাক্ষী ১২ বছর বাদে অস্ট্রেলিয়ার কাছে তিউনিশিয়ার পরাজয়। তবে এখনও পর্যন্ত যে ঘটনা বাকি ঘটনাকে ছাপিয়ে গিয়েছে, তা হল সেনেগালের কাছে হেরে বিশ্বকাপ ফুটবল থেকে কাতারের বিদায় নেওয়া।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বেলজিয়াম আফ্রিকার কোনও দেশের কাছে পরাজিত হয়নি। হারতে হয়নি প্রথম রাউন্ডে খেলা নিজেদের শেষ আট ম্যাচে। সেই অপরাজিত থাকার ধারা ভেঙে গেল নিজেদের ৫০ তম ম্যাচে।

তবে বেলজিয়াম হারলেও দ্বিতীয় রাউন্ডে তাদের ওঠার পথ এখনও খোলা রয়েছে। প্রথম ম্যাচে কানাডাকে পরাজিত করার সুবাদে দলটি তিন পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করা মরক্কোর পয়েন্ট এখন চার। আর ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করা মরক্কোর পয়েন্ট এখন চার।

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন অরূপ বিশ্বাসের

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের