আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যন্ত্রণার অবসান, ম্যানেজার হিসেবে ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন মৃদুলের

নিজস্ব প্রতিনিধি: ঘটল দীর্ঘদিন ধরে বুকে চেপে থাকা যন্ত্রণার অবসান। কয়েক বছর ধরে যেটা মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল মৃদুল বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার দুপুরে ঘটল সেটি থেকে মুক্তি। ম্যানেজার হিসেবে ইস্টবেঙ্গলে প্রত্যাবর্তন ঘটল তাঁর। আসন্ন আইএসএলে লাল-হলুদের হেড কোচ ম্যানুয়াল দিয়াজের সঙ্গে দায়িত্ব সামলাতে দেখা যাবে বাংলার এই অভিজ্ঞ কোচকে।

জানা গিয়েছে আগামীকালই গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন মৃদুল। কারণ, সেখানেই হবে ইস্টবেঙ্গলের প্রস্তুতি শিবির।

বছর চারেক আগে ট্রেভর জেমস মরগানকে সরিয়ে এই মৃদুল বন্দ্যোপাধ্যায়ের হাতেই দায়িত্ব তুলে দিয়েছিল লাল-হলুদ কর্তারা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুযোগ তাঁর হাত থেকে কেড়ে নেন ভগবান। প্রথমদিন কোচিং করাতে এসেই গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে ছিলেন তিনি। যার জন্য বহুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ফলে সেই সময় কোচের পদ থেকে মৃদুলকে ছেঁটে ফেলেছিলেন লাল-হলুদ কর্তারা। সেই কষ্ট ভীষণভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল তাঁকে।

কিন্তু এত বছর বাদে আবারও মৃদুলকে ফের জায়গা ফিরিয়ে দিল ঈশ্বর। ইস্টবেঙ্গলের ম্যানেজার পদ পাওয়ার পর বাংলাকে একদা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করা এই কোচ বলেন, ‘আমি খুবই খুশি। নিজের সেরাটা দিয়েই কাজ করার চেষ্টা করব। ইস্টবেঙ্গলে আমার কোচিং কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য একট আক্ষেপ তো ছিলই। তবে ঈশ্বর পাশে থাকায় সেই আক্ষেপ ঘুচল।’   

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ