বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা হিসেবে স্বীকৃতি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা হিসেবে স্বীকৃতি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ধোনি। কিন্তু তেমন পারফর্ম্যান্স দিতে পারছেন না তিনি। আইপিএলের পরেই তিনি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বলে জল্পনা, তার মধ্যেই ধোনিকে নিয়ে বড় আপডেট সামনে এলো। মহেন্দ্র সিং ধোনি আবারও বিহার ঝাড়খণ্ডের সর্বোচ্চ আয়করদাতা হিসেবে স্বীকৃতি পেলেন। তিনি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ব্যক্তিগত বিভাগে সর্বোচ্চ পরিমাণ আয়কর প্রদান করেছেন। বিষয়টি নিশ্চিত করলেন বিহার-ঝাড়খণ্ডের প্রধান আয়কর কমিশনার ডি. সুধাকর রাও।

রাঁচির একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়কর কমিশনার জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে সময়মতো ও উল্লেখযোগ্য পরিমাণে কর প্রদানকারী নাগরিকদের মধ্যে ধোনি শীর্ষে রয়েছেন। তবে, তিনি কত পরিমাণ কর পরিশোধ করেছেন, তা প্রকাশ করেনি তিনি। তবে এই প্রথম নয়, এর আগেও ধোনি বিহার-ঝাড়খণ্ডের সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। এতেই প্রমাণ, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তাঁর আয় এবং ব্র্যান্ড ভ্যালু একই রয়েছে। সুতরাং ক্রিকেট মাঠে অনেক ঐতিহাসিক সাফল্য অর্জনের পাশাপাশি, মাহি এখন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও সমাজের বুকে অনন্য উদাহরণ স্থাপন করলেন।

একই সংবাদ সম্মেলনে আয়কর বিভাগ বিহার ও ঝাড়খণ্ডের কর আদায়ের পরিসংখ্যানও প্রকাশ করেছে। গত আর্থিক বছরে ঝাড়খণ্ড থেকে প্রায় ১২,০০০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, বিহার থেকে ৮,০০০ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। সুতরাং শীর্ষে রয়েছে ঝাড়খন্ড। রাজ্যের শক্তিশালী শিল্প ও বাণিজ্যিক পরিকাঠামোই এই আয় বৃদ্ধির কারণ। এছাড়া আয়কর বিভাগ কর ফাঁকির বিরুদ্ধেও তাদের পদক্ষেপের কথা জানিয়েছে। গত বছর ১২টি বড় ব্যবসায়িক গোষ্ঠীর উপর অভিযান চালানো হয়েছিল এবং ৯০টিরও বেশি মামলার উপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। এদিন আয়কর বিভাগের প্রধান মুখ্য কমিশনার ডি. সুধাকর রাও ধোনির প্রশংসা করে আরও বলেন যে, মহেন্দ্র সিং ধোনির মতো ব্যক্তিরা সমাজে ইতিবাচক বার্তা দেন। তিনি শুধু ক্রীড়া জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্বই নন, বরং কর প্রদানের ক্ষেত্রেও একজন দায়িত্বশীল নাগরিকের উদাহরণ।

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে