রাজস্থানের বিরুদ্ধে জিততে মরিয়া জয়ের স্বাদ পাওয়া মুম্বই ইন্ডিয়ান্স

Share:

নিজস্ব প্রতিনিধি : আরও একটি জয়ের লক্ষ্যে ঘরের মাঠে সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে ৭টি ম্যাচে ৩টি জিতে যথেষ্টই কোণঠাসা মুম্বই ইন্ডিয়ান্স। এই প্রেক্ষাপটে মুম্বই কী পারবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে, এখন সেটাই দেখার।

এখনও পর্যন্ত ৭টি ম্যাচে ৬টিতেই জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক যশস্বী জয়সওয়াল ফর্মে না থাকলেও যশ বাটলার, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগরা দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। এই তিন ক্রিকেটারই ৭টি ম্যাচে ৮৪৪ রান করেছে। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একা হাতেই ম্যাচ বের করে নিয়েছেন যশ বাটলার। বাটলারের শতরানের ওপর ভর করেই ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস। জানা যাচ্ছে, এদিন যশস্বী জয়সওয়াল ও যশ বাটলারের মধ্যে একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। সেক্ষেত্রে বাটলার বা যশস্বীর জায়গায় খেলানো হতে পারে কুলদীপ সেনকে।

অন্যদিকে প্রথম তিনটি ম্যাচ হারলেও পরের চারটে ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে সূর্যকুমার যাদব চোট সারিয়ে মাঠে ফিরেছেন। এদিন তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। সূর্যকুমার যাদবের বদলে আকাশ মাদওয়ালকে খেলানো হতে পারে। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে কোনও বদল আনা হচ্ছে না। এখনও মুম্বই ইন্ডিয়ান্সের বোলার জসপ্রীত বুমরা দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। চলতি আইপিএলে ইতিমধ্যে ১৩টি উইকেট পেয়েছেন তিনি। অন্যদিকে স্পিন বিভাগে রয়েছেন শ্রেয়স গোপাল ও পীউষ চাওলা। মুম্বইয়ের বোলাররা কী পারবেন রাজস্থান রয়্যালসকে রুখে দিতে, এখন সেটাই দেখার।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক