প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক অনন্য নজির গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ‘রাহুল দ্রাবিড়’ হিসাবে পরিচিত মুশফিকুর রহিম। আগামিকাল বুধবার (১৯ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নামার সঙ্গে সঙ্গেই এক মাইলফলক স্পর্শ করতে চলেছেন টাইগার ব্যাটার তথা উইকেটরক্ষক। ইতিমধ্যেই টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা মুশফিককে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

কী রেকর্ড গড়তে চলেছেন মুশফিক?

১৯৮৭ সালের ৯ মে বগুড়ায় জন্ম নেওয়া মুশফিকুর রহিম মাত্র ১৮ বছর বয়সে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন। ২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটেছিল। ৩৮ বছর বয়সী মুশফিকুর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের মতোই ‘মিস্টার ডিপেন্ডবল’ হিসাবে পরিচিতি পেয়েছেন। বহুবার পরিত্রাতা হয়ে দলকে বিপদ থেকে রক্ষা করেছেন। জয় এনে দিয়েছেন। গত ২০ বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে খেলে চলেছেন। এখনও পর্যন্ত ৯৯ টেস্টে ৬ হাজার তিনশো রানের বেশি করেছেন। শতরানের সংখ্যা ১২। আর অর্ধশতরান করেছেন ২৭টি। সর্বোচ্চ রান ২১২। উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্যাচ লুফেছেন ১১২টি। আর স্টাম্পিং করেছেন ১৫টি।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলতে চলেছেন মুশফিক। তামিম ইকবাল-সাকিব আল হাসানরা যে কীর্তি গড়তে পারেননি তাই করতে চলেছেন মিস্টার ডিপেন্ডবল। দেশের প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলার নজির গড়তে চলা মুশফিককে বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রেস্ট-সহ ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট দেওয়া হবে বলেও জানা গিয়েছে। শততম টেস্ট খেলার পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে মুশফিক আলবিদা জানাবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডবল’।

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ