একদিনের ক্রিকেটকে আলবিদা বাংলাদেশের তারকা ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারার পরেই একদিনের  আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর পদাঙ্ক অনুসরণ করে এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তথা মিস্টার ডিপেন্ডবল মুশপিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে আচমকাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।’ উল্লেখ্য, এর আগেই টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন মুশফিকুর। তারকা ক্রিকেটারের অবসরের সিদ্ধান্তে কার্যত হতচকিত হয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট মহল।

বাংলাদেশের জার্সিতে ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল মুশফিকের। পরের বছর  জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দেশের জার্সি গায়ে ২৭৪টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশি ক্রিকেট মহলে মিস্টার ডিপেন্ডবল হিসাবে পরিচিত মুশফিকুর। ৯টি শতরান ও ৪৯টি অর্ধশতরানের দৌলতে ঝুলিতে রয়েছে ৭৭৯৫ রান। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলে ছিলেন উইকেটরক্ষক তথা ব্যাটার। যদিও ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। দুই ম্যাচে করেছেন যথাক্রমে ০ ও ২ রান। ২০২৭ সালে একদিনের বিশ্বকাপে তাঁকে দলে রাখা হবে না বলে আগাম ঘোষণা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদন ফাহিম।

ওই অপমান যথেষ্টই বিঁধেছিল বহুবার ব্যাট হাতে বাংলাদেশকে চরম লজ্জার হাত থেকে বাঁচানো মুশফিকুর। এদিন ফেসবুকে সেই যন্ত্রণার কথা তুলে ধরে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল লিখেছেন, ‘বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।’  উল্লেখ্য দেশের হয়ে টানা ১৮ বছরের বেশি ওয়ানডে ক্রিকেটে খেলার পাশাপাশি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6