দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয়বার বাবা হলেন মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বিতীয়বার বাবা হলেন বাংলাদেশের ব্যাটার-উইকেটরক্ষক মুশফিকুর রহিম। সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী জানাতুল কিফায়াত মন্ডি। নবজাতক সন্তান ও মা-দুজনেই সুস্থ রয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার। সেই সঙ্গে মা এবং সদ্যোজাত সন্তান যাতে সুস্থ থাকেন তার জন্য সবার আশীর্বাদ চেয়েছেন।

দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পরেই ঢাকায় ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। শুভক্ষণটিতে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন। সোমবার রাজধানী ঢাকার এক অভিজাত হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন মুশফিক পত্নী জানাতুল কিফায়াত মন্ডি। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। সেবার পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তাঁর স্ত্রী। ফেসবুইকে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর জানিয়ে টাইগারদের উইকেটরক্ষক-ব্যাটার লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের জন্য সকলে দোয়া করবেন।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর ফের কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন মুশফিকুর। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন টাইগাররা।

উল্লেখ্য, এশিয়া কাপ চলাকালীন এ নিয়ে দুই ক্রিকেটার বাবা হলেন। গত ৪ সেপ্টেম্বর বাবা হয়েছিলেন ভারতীয় স্পিডস্টার যশপ্রীত বুমরা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনিও কলম্বো থেকে মুম্বই উড়ে এসেছিলেন। তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন অবশ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।

  

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ