চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আঙুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডবল’ মুশফিকুর রহিম। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানকারী ক্রিকেটারকে না পাওয়ায় খানিকটা বিপাকে পড়ল টাইগাররা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে মুশফিকের বিকল্প হিসাবে কারও নাম ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, মুশফিকের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন লিটন দাস। 

গতকাল সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময়েই চোট পান বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আমেদের বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। মুশফিককে সুস্থ করতে মাঠে ছুটে যেতে হয় টাইগারদের ফিজিও বায়েজিদুল ইসলামকে। স্প্রে করার পাশাপাশি টেপ পেঁচিয়ে সুস্থ করা হয়। ওই চোট নিয়ে ফিল্ডিং করার পাশাপাশি দুরন্ত ব্যাটিং করেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। দলের জয়ের পিছনে বিশেষ অবদান রাখেন। ৩৬ বলে ৩৭ রান করেন।

ম্যাচ শেষেই চিকি‍ৎসকের পরামর্শে আঙুলের এক্স রে করান মুশফিক। আর তাতেই চিড় ধরা পড়ে। ওই চোট সারতে ৪ থেকে ৫ সপ্তাহ সময় লাগবে বলে জানান চিকি‍ৎসকরা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ খেলার কোনও সম্ভাবনা থাকল না মুশফিকের। কেননা, আগামী ২২ মার্চ দু’দেশের মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। গত বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন মুশফিক। বর্তমানে শুধু ওয়ান ডে ও টেস্ট খেলে চলেছেন। টেস্টে বাংলাদেশের হয়ে ৮৮ ম্যাচে ৩৮.০৯ গড়ে করেছেন ৫৬৭৬ রান।

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার