বাংলাদেশ ক্রিকেট দলের দু:সময়, অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি :  চলমান সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়াতে চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ড এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বোর্ড প্রধান ফারুক আহমেদ দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই নিয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘শান্ত আমাদের জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত নন। শান্ত নিজেও জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা।’এক সংবাদমাধ্যমকে শান্ত জানান, ‘দেখা যাক কী হয়, কারণ আমি এখনও অপেক্ষা করছি প্রেসিডেন্টের কাছ থেকে উত্তর শোনার জন্য।’ 

বিসিবির আরেক পরিচালক জানিয়েছেন, যদি শান্তকে কোনোভাবে অধিনায়কত্ব করার জন্য রাজি করা সম্ভব না হয়, তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়ানডে এবং টেস্টের অধিনায়কত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টির নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন তরুণ তাওহীদ হৃদয়।

ভারত সিরিজে সব ম্যাচ হারার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে হেরেছে টাইগাররা। দলের মধ্যে আত্মবিশ্বাস একেবারে ম্লান হয়ে যাচ্ছে। এমন করুণ অবস্থায় টাইগারদের হাত ধরে রাখতে চাইছে না শান্ত। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেওয়া হয় শান্তর হাতে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে অধিনায়ক রাখার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই দায়িত্ব থেকে সরে যেতে চান শান্ত।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার