BIG BREAKING: ব্যাট হাতে জ্বলে উঠলেন নারিন, দিল্লিকে হারাল কলকাতা

দলের খারাপ সময় বারবারই জ্বলে ওঠেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের খারাপ সময় বারবারই জ্বলে ওঠেন তিনি। এবারও তার অন্যথা হল না। কলকাতা নাইট রাইডার্স তখন পরপর উইকেট হারিয়ে চাপে। ঠিক সেই সময়ই ব্যাট হাতে ঝড় তুললেন সুনীল নারিন। ১৬তম ওভারে দিল্লি ক্যাপিটালসের পেসার কাগিসো রাবাদাকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ কেকেআরের হাতের মুঠোয় এনে দিলেন ক্যারিবিয়ান। ১০ বলে ২১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন। দিল্লিকে হারিয়ে ৩ উইকেটে ম্যাচ জিতে নিল কলকাতা। 

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল কেকেআরের দুই ওপেনার শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। ১৪ রান করে আইয়ার ফিরে গেলেও রান তোলার কাজ চালিয়ে যেতে থাকেন গিল এবং ত্রিপাঠী। ৫ বলে নয় রান করে ফিরে যান ত্রিপাঠী। এরপরই খানিকটা থমকে যায় নাইটদের রানের গতি। রাবাদার শিকার হন গিল (৩০)। আর পরবর্তী ওভারেই অধিনায়ক মরগানকে ফিরিয়ে দেন অশ্বিন। ফলে ৬৭ রান ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় কলকাতা।

এরপর ক্রিজে আসেন দীনেশ কার্তিক। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি যথাযথ চেষ্টা করেনি ম্যাচ জেতানোর। কিন্তু ১২ রান করে ১৫তম ওভারে আউট হয়ে যান কার্তিক। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাপক চাপে পড়ে যায় নাইটরা। তবে এই চাপ থেকে দলকে বের করে আনেন সুনীল নারিন। যদিও শেষ মেশ ম্যাচ জেতাতে পারেননি তিনি। নারিন আউট হওয়ার পর ১০ বল বাকি থাকতেই ম্যাচ জেতানোর কাজটা সেরে ফেললেন নীতিশ রানা (৩৬)। ম্যাচের সেরা হয়েছেন নারিনই।

এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানেই রইল কলকাতা। প্রথমে ব্যাট করে কেকেআরের বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান করেছিল দিল্লি ক্যাপিটালস।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর