পিএসজি নয়, আগামী মরশুমে নেইমার কি ব্রিটিশ ক্লাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি :  আগামী মরশুমের জন্য মেসিকে দলে রাখা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন পিএসজি কর্তৃপক্ষ। কিন্তু নেইমারের বিষয়টি নিয়ে কি সিদ্ধান্ত হবে সেইদিকেই তাকিয়ে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তবে সূত্রের খবর, ব্রাজিলিয়ান তারকার নাকি তাঁর প্রিয় ক্লাবের প্রতি মোহভঙ্গ হয়েছে। তাই তিনি এখন থেকেই নতুন ক্লাবের সন্ধান শুরু করেছেন। শুধু নেইমারই নন, পিএসজি-ও নাকি চাইছে তাদের পছন্দমতো প্রস্তাব পেলে তারাও ছেড়ে দেবেন নেইমারকে।

কেননা পিএসজি-তে এখন ডামাডোল চলছে। সেই অবস্থাতে সমর্থকদের একটি গোষ্ঠী নেইমারের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। অবশ্য তা ভালোভাবে নেননি পিএসজি কর্তৃপক্ষ। সেই কারণেই বিক্ষোভরত সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও নেইমারকে রাখার বিষয়ে পিএসজি কর্তৃপক্ষ কতটা সদিচ্ছা দেখাবেন তা অবশ্য সময়ই বলবে।

কেননা বেশ কিছুদিন আগে একটি ফরাসি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে পিএসজি নাকি নেইমার ও মেসিদের দলে না রেখে আগামী মরশুমের জন্য দলে নিতে আগ্রহী ফ্রান্সের তরুণ ফুটবলারদের। কাজেই সে ক্ষেত্রে একটা জল্পনা থেকেই যাচ্ছে।

আরও জানতে পড়ুন: মেসির সৌদি যাওয়া নিয়ে মুখ খুললেন স্কালানি

অন্য দিকে, ব্রাজিলিয়ান তারকা নেইমার নাকি আগামী মরশুমে ব্রিটিশ প্রিমিয়ার লিগে খেলতে চাইছেন বলে ঘনিষ্ঠ মহলে ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। কাজেই সে ক্ষেত্রে তাঁর গন্তব্য হয়তো হতে পারে টেমসের পাড়ের কোনও ক্লাব। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। কেননা, নেইমার নাকি এখনই ব্রাজিলের কোনও ক্লাবে ফিরতে চাইছেন না।

তবে যেহেতু ব্রাজিলিয়ান তারকার সঙ্গে পিএসজি-র সঙ্গে আগামী ২০২৭ সাল অবধি চুক্তি রয়েছে এবং পিএসজি-তে তিনি যে বেতন পান, ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন সেই বেতন দেওয়ার ক্ষমতা ব্রিটিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলিরই রয়েছে, কাজেই নেইমারের ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান তারকা কোথায় ঘাঁটি গাড়েন।

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের