স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার, বিশ্বকাপের শেষ আটে নেদারল্যান্ডস

Share:

নিজস্ব প্রয়িনিধি: শেষ আটে ওঠার স্বপ্ন পূরণ হল না দক্ষিণ আফ্রিকার। মেয়েদের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হল তাঁদের। ডাচ গোলরক্ষক ডাফনে ফন ডোমসেলারের তীব্র বাধা পেরিয়ে গোলের মুখ দেখতে পায়নি দক্ষিণ আফ্রিকা। যদিও তাঁরা চেষ্টার কোনও ত্রুটি রাখেননি, কিন্তু তাতে সুফল মেলেনি।

প্রথমবার শেষ ষোলোয় সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে দক্ষিণীদের স্বপ্নে কার্যত জল ঢালেন ডাচরা। এদিন ম্যাচের শুরু থেকেই ফেভারিট ছিল নেদারল্যান্ডস। খেলার শুরুটাও তাঁরা সেভাবেই করেন। মাত্র ৯ মিনিটের মধ্যে নিজেদের হাতে খেলার নিয়ন্ত্রণ ভার তুলে নেন।  শুধু তাই নয়, এই ৯ মিনিটেই দলের হয়ে কর্নার থেকে হেডে বল করে জালে জড়ান লিয়েকে মার্টেনস। কিন্তু সেই বল ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। তবে তাতে খুব একটা লাভ হয়নি। এর কিছুক্ষণের মধ্যেই ডাচদের হয়ে প্রথম গোলটি করেন জিল বোর্ড।

দলের হয়ে গোল শোধ করার চেষ্টা করেন থেমবি কেগাথলানা। কিন্তু ডোমসেলারকে টপকে গোল উপহার দিতে পারেননি থেমবি। এমনকি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডাচ গোলরক্ষককে একা পেয়েও কিছু সুফল হয়নি দক্ষিণ আফ্রিকার।

দ্বিতীয়ার্ধে একইভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ডাচরা। বিরতির পরেও জালে বল জড়াতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু সুযোগ ছাড়েনি নেদারল্যান্ডস। ম্যাচের বয়স যখন্মন ৬৮ মিনিট, তখন ডাচরা তাঁদের দ্বিতীয় গোলটি করে দক্ষিণীদের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। অবশেষে ২-০ গোলে জিতে যায় ডাচরা। আর দক্ষিণীদের স্বপ্ন অধরাই থেকে যায়। প্রসঙ্গত, শেষ আটে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্পেন। স্প্যানিশদের হারিয়ে শেষ চারে ডাচরা জায়গা করে নিতে পারে কিনা, এখন সেটাই দেখার।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়