Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চ্যাম্পিয়ান্স লিগে মাঠে না নেমেই নতুন রেকর্ড আলভারেজের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরের চ্যাম্পিয়ান্স লিগ খেতাব জয় করেছে ম্যাঞ্চেস্টার সিটি। ফাইনালে তারা ১-০ গোলে পরাজিত করেছে ইতালির ক্লাব ইন্টার মিলানকে। এই খেতাব জয় করার সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার জুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ জেতার পাশাপাশি জিতলেন চ্যাম্পিয়ান্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফ-এ কাপও। যা এর আগে মাত্র ৯ জন খেলোয়াড়ের দখলে রয়েছে এই রেকর্ড। তবে একই মরশুমে বিশ্বকাপ ও ট্রেবল জেতার নজির তাঁদের কারোরই নেই।

উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আলভারেজ। ৪টি গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছিলেন তিনি। পাশাপাশি ব্রিটিশ ক্লাবটির হয়ে মরশুমের অর্ধেক ম্যাচ না খেলেও ১৭টি গোল করে গুর্দিওয়ালার দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন মেসির সতীর্থ।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গত শনিবার ইস্তানাবুলে আয়োজিত চাম্পিয়ান্স লিগে আলভারেজ মাঠে না নেমেই বিশ্ব ও ইউরোপের চ্যাম্পিয়ন হওয়া দশম খেলোয়াড় হিসেবে নিজের নামটি তুলে রাখলেন। অন্য দিকে সিটির বদলে শনিবার যদি এসি মিলান চ্যাম্পিয়ান্স লিগের খেতাব জয় করত, তাহলে আলভারেজের মতো এই একই কীর্তি গড়তেন জাতীয় দলে তাঁর সতীর্থ খেলোয়াড় লাওতারো মার্তিনেজ।

প্রসঙ্গত, একই মরশুমে বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নের খেতাব জয় করা ৯ জন খেলোয়াড়ের মধ্যে ৬ জনই হলেন জার্মান ও বায়ার্ন মিউনিখ দলের সদস্য। এই ছয় ফুটবলার এই কীর্তিটি গড়েছিলেন ১৯৭৩-৭৪ মরশুমে। সেই তালিকায় রয়েছেন  হানস গিওর্গ সোয়ার্জনেবেক, জার্ড মুলার, উলিরখ হোয়েনেস, পল ব্রেইটনার, জোসেফ মায়ার ও ফ্রাঞ্চ বেকেনবাউয়ার। আর বাকি তিনজন হলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে এই নজির গড়েছিলেন তাঁরা। সেই তালিকায় রয়েছেন ফ্রান্সের ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু, রাফায়েল ভারানে ব্রাজিলের রোবার্তো কার্লোস।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের