আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসির পর এবার পিএসজি ছাড়তে চলেছেন রামোস-ও

নিজস্ব প্রতিনিধি:  লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হলেও, দলবদলের বাজার ঘিরে এখন উত্তাল পিএসজি। শনিবার লিগের ম্যাচ এমবাপ্পে-মেসিদের কাছে নেহাতই নিয়মরক্ষার। সূত্রের খবর, আর্জেন্টিনার অধিনায়কের পর এবার পিএসজি ছাড়তে চলেছেন আরও এক তারকা ফুটবলার। তিনি হলেন সার্জিও রামোস।

আগামী মরশুমে যখন মেসি-নেইমারদের ঘিরে দলবদলের বাজার উত্তাল হয়ে উঠছে, সেই সময় এই তালিকাতে ছিলেন না এই ডিফেন্ডারটি। কিন্তু আচমকাই গত শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়াতে নিজের পেজে আগামী মরশুমে পিএসজি ছাড়ার বার্তা দেন সার্জিও রামোস।

সেই পেজেই স্পেনের এই ডিফেন্ডারটি তাঁর ভক্তদের উদ্দেশে লেখেন, শনিবার দিনটা আমার কাছে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন। কেননা এই দিনেই আমি পিএসজি-র জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবো।

তিনি আরও লেখেন, আমার জীবনের অন্যতম সেরা অধ্যায় কেটেছে এই ক্লাবের জার্সি গায়েই। দু বছর ধরে পিএসজির প্রতিটি সুখ ও দুঃখের সঙ্গী ছিলাম আমি। আর বিশেষ করে পিএসিজ-কে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে কটি বছর পিএসজি-তে ছিলাম তার প্রায় বেশিরভাগ ম্যাচই আমি খেলার সুযোগ পেয়েছি। আগামী মরশুমে নতুন চ্যালেঞ্জ আসতে চলেছে আমার জীবনে। এবার সেই দিকেই মনোনিবেশ করতে চাই।

এরপরই রামোসকে বিদায় জানিয়ে পিএসজি-ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছে। এতদিন তুমি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাকি জীবনের জন্য ধন্যবাদ জানাই তোমাকে।

রামোস আগামী মরশুমে কোথায় খেলবেন তা এখনও ঠিক না হলেও সূত্রের খবর, তাঁর কাছেও নাকি সৌদির কোনও ক্লাবের অফার রয়েছে। তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ