অভিজ্ঞদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে নিউজিল্যান্ড, নেতৃত্বে স্যান্টনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখনও হাতে রয়েছে ১ মাসের বেশি সময়। এই আবহে এবার স্কোয়াড  ঘোষণা করে দিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। আর তাতে দেখা গেল একেবারে অন্য চিত্র । আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। সেইসঙ্গে কিউই দলের   তিন নবাগত তরুণ পেসার হিসাবে  উইল ও রুরকি, বেন সিয়ার্স এবং নাথান স্মিথকে রাখা হয়েছে ।

ওপেনার ব্যাটসম্যান ফিন অ্যালেনও দল থেকে বাদ পড়েছেন। কিউই দলের ব্যাটসম্যানদের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে ডেভন কনওয়ে, টম লাথাম, ডারিল মিচেল, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ংদের।   নিউজিল্যান্ড তাদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে এরপর তারা খেলবে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে। বলা বাহুল্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। আইসিসির নির্দেশ অনুযায়ী ১২ জানুয়ারির মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণতকারী সব কটি দলকে ঘোষণা করতে হবে স্কোয়াড। এই আবহে এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দল, ঠাঁই হল না লিটনের

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড

 মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন এবং উইল ইয়াং।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭