ওয়ানডে-তে ১২ বছর পর ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে পাঁচ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের পর তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড বজায় রেখেছে নিউজিল্যান্ড। ২০১৩ সালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে এটি তাদের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় এবং ২০০৮ সালের পর ঘরের মাঠে এটি প্রথম জয়। ঘরের মাঠে ১৭ বছর পর এবং ওয়ানডেতে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড।

রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরি ইংল্যান্ডকে ৫০ ওভারের ফর্ম্যাটে জয়ের দিকে এগিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের প্রিমিয়াম ফাস্ট বোলার ম্যাট হেনরি, যিনি ম্যাচের শুরতে কাফ ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন, তাঁকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ওভার বাকি থাকতেই ইংল্যান্ড মাত্র ১৭৫ রানে অলআউট হয়। জেমি ওভারটন ৮ নম্বরে এসে সর্বোচ্চ ৪২ রান করেন। টসে হেরে ব্যাটিং করতে  নামে ইংল্যান্ড। শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।  ৮১ রান তুলতেই ৫ উইকেট পড়ে ইংল্যান্ডের। বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, জ্যাকব বেথেল ও জস বাটলার ফেরেন একে একে। রুটের ব্যাট থেকে ২৫ রান আসে ।  নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনার ৩৪ রানে  ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে রবীন্দ্রর ৫৪, ড্যারিল মিচেলের ৫৬ রানের ও মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৪ রানের ইনিংসে নিউজিল্যান্ড সহজেই খেলা জিতে নেয়। 

ইংল্যান্ডের এই পরাজয়ের ফলে ৫০ ওভারের ফরম্যাটে ইংল্যান্ডের হতাশাজনক অবস্থান আরও বাড়লো। ২০২৩ বিশ্বকাপের পর থেকে, থ্রি লায়ন্স ২৫টি ওয়ানডে খেলেছে। সেখানে মাত্র ৮টিতে জয়ী এবং ১৭টিতে  পরাজিত হয়েছে।   ইংল্যান্ডের জয়-পরাজয় অনুপাত ০.৪৭ যা এই সময়ে ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে  খারাপ খেলার মধ্যে দশম স্থানে। এই সংখ্যাগুলি সে দেশের খেলার ক্ষেত্রে আরও গভীর কাঠামোগত সমস্যাগুলি সামনে এনেছে। 

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল